ঢাকা ০৯:৩০ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo সেরা অভিনেতা কার্তিক-মামুট্টি, সেরা অভিনেত্রী ইয়ামি Logo নিউইয়র্কে বোমা আতঙ্ক Logo বাংলাদেশ-বিশ্বব্যাংক অংশীদারিত্ব জোরদার করার বিষয়ে আলোচনা হয়েছে : আমির খসরু Logo বাংলাদেশ-তুরস্ক বন্ধুত্ব সুদৃঢ়করণে এরদোয়ানের সঙ্গে তারেক রহমানের বৈঠক Logo রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী Logo প্রধানমন্ত্রীর সঙ্গে বারহাম সালিহর বৈঠক: গুরুত্ব পেল রোহিঙ্গা সংকট Logo ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে দেশগুলোর প্রতি এরদোয়ানের আহ্বান Logo লঞ্চভাড়া ৬০ শতাংশ বাড়ানোর দাবি Logo জাতিসংঘ সদর দপ্তরে হাইতির প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠক Logo জাতিসংঘের আস্থা পুনরুদ্ধার ও নিরাপত্তা পরিষদ সংস্কারের আহ্বান খলিলুর রহমানের

সুইজারল্যান্ডে অগ্নিকাণ্ডে প্রাণহানি, প্রধান উপদেষ্টার শোক

সুইজারল্যান্ডের ক্র্যানস-মন্টানা স্কি রিসোর্টে অগ্নিকাণ্ডে প্রাণহানির ঘটনায় গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। শুক্রবার সুইস কনফেডারেশনের প্রেসিডেন্ট গি পারমেলিনকে পাঠানো এক বার্তায় তিনি এই শোক প্রকাশ করেন।

শোকবার্তায় অধ্যাপক ইউনূস বলেন, “সুইজারল্যান্ডের ক্র্যানস-মন্টানা স্কি রিসোর্টে সংঘটিত মর্মান্তিক অগ্নিকাণ্ডে বহু মূল্যবান প্রাণহানির সংবাদে আমি গভীরভাবে শোকাহত।”

প্রধান উপদেষ্টার প্রেস উইং এ তথ্য জানায়।

শোকবার্তায় তিনি বলেন, “গভীর শোকের সঙ্গে বাংলাদেশ সরকার ও জনগণের পক্ষ থেকে আপনার প্রতি এবং আপনার মাধ্যমে নিহতদের শোকসন্তপ্ত পরিবার-পরিজনসহ সুইস কনফেডারেশনের জনগণের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছি।”

নিহতদের পরিবারের প্রতি সহমর্মিতা জানিয়ে অধ্যাপক ইউনূস বলেন,“এই গভীর বেদনা ও শোকের সময়ে আমাদের চিন্তা ও প্রার্থনা ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সঙ্গে রয়েছে।মহান আল্লাহ যেন নিহতদের আত্মাকে শান্তি দান করেন এবং তাদের স্বজনদের এই অপূরণীয় ক্ষতি সহ্য করার শক্তি ও ধৈর্য দান করেন।”

আহতদের দ্রুত সুস্থতা কামনা করে তিনি বলেন, “আহতদের দ্রুত আরোগ্য লাভের জন্য আমরা প্রার্থনা করি।” খবর বাসসের।

বাংলা৭১নিউজ/এবি

Tag :

সেরা অভিনেতা কার্তিক-মামুট্টি, সেরা অভিনেত্রী ইয়ামি

সুইজারল্যান্ডে অগ্নিকাণ্ডে প্রাণহানি, প্রধান উপদেষ্টার শোক

আপডেট সময় ০৭:৫০:৫৭ অপরাহ্ন, শনিবার, ৩ জানুয়ারী ২০২৬