বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৬:৫৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
বাংলাদেশে সুইডিশ বিনিয়োগ বৃদ্ধির আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত বেড়ে ১৬৪, আহত প্রায় এক হাজার গ্রেট হলে প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা ৯ বোর্ডে অভিন্ন প্রশ্নে পরীক্ষা, প্রশ্ন ফাঁসের চেষ্টা করলে কঠোর শাস্তি : শিক্ষামন্ত্রী বিমানবন্দরের বাইরে পৃথক কার্গো ভিলেজ গড়ার তাগিদ বাণিজ্যমন্ত্রীর বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনে কাজ করছে সরকার : পরিবেশমন্ত্রী মাদক মামলার বিচারে বিশেষ ট্রাইব্যুনাল গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী তিস্তা ও অন্যান্য নদী ব্যবস্থাপনায় বাংলাদেশ-চীনের ঐকমত্য বিগত সময়ের ১৩০০ উন্নয়ন প্রকল্প আমাদের জন্য বোঝা : অর্থমন্ত্রী বেসরকারি মেডিকেলে এমবিবিএস এ মেধাবীদের জন্য ৫% কোটা চালু রয়েছে

পঞ্চগড়ে নওশাদ-সারজিস কোলাকুলি, দেশের উন্নয়নে এক থাকার অঙ্গীকার

পঞ্চগড় প্রতিনিধি:
  • আপডেট সময় শনিবার, ৩ জানুয়ারী, ২০২৬
  • ৮৯ বার পড়া হয়েছে

পঞ্চগড়-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ব্যারিস্টার মুহাম্মদ নওশাদ জমির ও এনসিপি মনোনীত প্রার্থী সারজিস আলম একসঙ্গে দেশ গড়ার অঙ্গীকার করেছেন। 

শনিবার সকালে জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসারের কক্ষে বাছাইপর্ব শেষে তারা একই প্রত্যয় ব্যক্ত করে পরস্পরকে কোলাকুলি করেন।  

এসময় সারজিস আলম বলেন, ‘নির্বাচনের পরেও আমাদের পারস্পরিক সৌহার্দ্য এবং অভ্যুত্থান পরবর্তী জনগণের প্রতি দায়বদ্ধতা পূরণের সম্পর্ক সবসময় বজায় থাকবে। আমাদের দল আলাদা হতে পারে, আদর্শকেন্দ্রিক ভিন্নতা থাকতে পারে, কিন্তু পঞ্চগড়ের এবং দেশের স্বার্থে আমরা একসঙ্গে কাজ করে যাব।’

তিনি আরও বলেন, ‘বাংলাদেশে সম্ভবত এই প্রথম বিএনপির প্রার্থী নওশাদ জমির ভাই ও আমি সমমনা ১১ দলের প্রার্থী হিসেবে একসঙ্গে প্রেস ব্রিফিং করছি। এই সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আগামী পঞ্চগড়ের উন্নয়নে সবচেয়ে বড় ভূমিকা রাখবে।’

বিএনপির নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নওশাদ জমির বলেন, ‘দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দলের নেতাকর্মীরা একটা শোকের মধ্যে আছে। এর মধ্যেও নিয়ম অনুযায়ী নির্বাচনি কার্যক্রম চালিয়ে যাচ্ছি।’

তিনি আরও বলেন, ‘সারজিস আলমের মতো আমিও বিশ্বাস করি, আমাদের দল ভিন্ন বা আদর্শিক ভিন্নতা থাকতে পারে কিন্তু বাংলাদেশের জন্য আমরা কাজ করে যাব। পঞ্চগড়ের মানুষের জন্য কাজ করব। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে একটা জবাবদিহিতামূলক সরকার ব্যবস্থা ও সরকার প্রতিষ্ঠা সম্ভব হবে।’

পঞ্চগড় জেলার দুটি আসনে ১৯ প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছিলেন। এর মধ্যে পঞ্চগড়-১ আসনে এক জন এবং পঞ্চগড়-২ আসনে ছয় প্রার্থীর মনোনয়নপত্র বাতিল বলে ঘোষণা করেছেন নির্বাচন কমিশন। পঞ্চগড়-১ আসনে সাত এবং ২ আসনে পাঁচ  প্রার্থীর মনোনয়ন বৈধ বলে ঘোষণা করা হয়েছে।

জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার কাজী সায়েমুজ্জামান জানান, পঞ্চগড়ে সুষ্ঠু নির্বাচন আয়োজনের জন্য নিরলস কাজ করে যাচ্ছি। জেলার দুটি আসনে ত্রুটিপূর্ণ আবেদনের জন্য সাত প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। তারা চাইলে নির্বাচন কমিশনে আপিল করতে পারবেন।

বাংলা৭১নিউজ/এসএস

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com