রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৫:৪১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দুই বিভাগে অতি ভারী বৃষ্টির শঙ্কা, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ২০২৫-এর প্রশ্নে এইচএসসি, সব শিক্ষক-কর্মকর্তাকে অব্যাহতি ১০ লেনে উন্নীত হবে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ফরিদপুর বিভাগ ও বিশ্ববিদ্যালয়ও হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী জুলাই হত্যার প্রতিটি ঘটনার বিচার করতে সরকার বদ্ধপরিকর: আইনমন্ত্রী তারেক রহমান শুধু স্বপ্ন দেখেন না, স্বপ্ন বাস্তবায়নও করেন: মির্জা ফখরুল নতুনভাবে বাংলাদেশ গড়াই আমাদের লক্ষ্য : পানিসম্পদ মন্ত্রী অলাভজনক রাষ্ট্রায়ত্ত কলকারখানা চালুর প্রক্রিয়া দ্রুত শেষ করার নির্দেশ অবহেলা-দুর্নীতি করলে বদলি নয়, চাকরিচ্যুতি: স্বাস্থ্যমন্ত্রী আফগান পররাষ্ট্রমন্ত্রীর স‌ঙ্গে স্পিকা‌রের বৈঠক

১৭ বছর পর বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে যাচ্ছেন তারেক রহমান

বাংলা৭১নিউজ ঢাকা:
  • আপডেট সময় সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫
  • ৯৪ বার পড়া হয়েছে

দীর্ঘ ১৭ বছরের বেশি সময় পর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে যাচ্ছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

সোমবার (২৯ ডিসেম্বর) বিকেল ৩টার দিকে গুলশানের বাসভবন থেকে তিনি নয়াপল্টনের উদ্দেশ্যে যাত্রা করেন।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রায় দেড় যুগ পর তারেক রহমান নয়াপল্টনের বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে যাচ্ছেন। এ উপলক্ষে এরই মধ্যে কার্যালয় সংলগ্ন আশপাশের এলাকাজুড়ে বড় বড় ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ডে টাঙানো হয়েছে। এসব ব্যানারে তারেক রহমানের ছবির পাশাপাশি বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, অঙ্গ ও সহযোগী সংগঠনের শীর্ষ নেতা এবং ঢাকা দক্ষিণ মহানগরের নেতাদের ছবিও শোভা পাচ্ছে।

বাংলা৭১নিউজ/এসএম

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com