ঢাকা ০১:১৩ অপরাহ্ন, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo সরাসরি সম্প্রচারকালে ইউক্রেনের টিভি চ্যানেলে রুশ ড্রোন হামলা, নিহত বেড়ে ৫ Logo ফ্যাসিবাদের আমলে নারী-শিশুরা বেশি নির্যাতনের শিকার হয়েছে: রিজভী Logo নেত্রকোনায় ছেলের দায়ের কোপে প্রাণ হারালেন বাবা, আটক ছেলে Logo হামজার লড়াকু পারফরম্যান্সে জয়ে ফিরল শেফিল্ড Logo দেশের অগ্রগতি নারীদের ছাড়া অসম্পূর্ণ : রিজভী Logo ডেঙ্গুর প্রকোপ চলতি মাসের শেষ থেকে বাড়তে পারে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী Logo রিট খারিজ, ছবি ছাড়া করা যাবে না জাতীয় পরিচয়পত্র Logo ক্যান্সার আক্রান্ত ফুটবলারের সঙ্গে চুক্তির মেয়াদ বাড়াল ক্লাব Logo বৃহস্পতিবার ৮ ঘণ্টা গ্যাস থাকবে না রাজধানীর ৯ এলাকায় Logo প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

আল–আরাফাহ ইসলামী ব্যাংকের এমডিকে বাধ্যতামূলক ছুটি

আল–আরাফাহ ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ফরমান আর চৌধুরীকে তিন মাসের বাধ্যতামূলক ছুটিতে পাঠিয়েছে ব্যাংকটির পরিচালনা পর্ষদ। আগামী তিন মাস তিনি ছুটিতে থাকবেন।

রোববার (১৩ এপ্রিল) ব্যাংকের পরিচালনা পর্ষদের বোর্ড সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

চট্টগ্রামভিত্তিক বহুল আলোচিত এস আলম গ্রুপের দখলে থাকা আটটি ব্যাংকের মধ্যে আল–আরাফাহ ইসলামী ব্যাংক অন্যতম। এসব ব্যাংকে অনিয়ম ও জালিয়াতির অভিযোগে কেন্দ্রীয় ব্যাংক বিশেষ নিরীক্ষা চালাচ্ছে। নিরীক্ষায় যাতে অনৈতিক হস্তক্ষেপ না হয়, সে লক্ষ্যেই এমডিকে ছুটিতে পাঠানো হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। এখন পর্যন্ত পুনর্গঠিত পর্ষদ আগে নিয়োগ দেওয়া ৭ এমডিকে বাধ্যতামূলক ছুটিতে পাঠা‌নো হ‌য়ে‌ছে।

এর আগে, দীর্ঘদিন আল–আরাফাহ ইসলামী ব‌্যাং‌কে চেয়ারম্যান ছিলেন বিতর্কিত ব্যবসায়ী এস আলমের ভাই আব্দুস সামাদ লাবু। কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশে আল–আরাফাহ ব্যাংকের পুরোনো বোর্ড ভেঙে গত ৩ সেপ্টেম্বর পুনর্গঠন করা হয়। নতুন বোর্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পান লংকা বাংলা ফাইন্যান্সের সাবেক এমডি খাজা শাহরিয়ার। পাঁচ সদস্যের এই বোর্ড দায়িত্ব নেওয়ার পর থেকেই নানা অনিয়ম ও অসঙ্গতির খোঁজ মিলছে।

সরকার পরিবর্তনের পর কেন্দ্রীয় ব্যাংক এখন পর্যন্ত ১৫টি ব্যাংকের বোর্ড ভেঙে নতুন করে গঠন করেছে। এসব ব্যাংকের অনিয়ম ও জালিয়াতি তদন্তে চলছে বিশেষ অডিট।

বিশেষ অডিট শুরুর আগেই ইউনিয়ন ব্যাংকের এমডি এবিএম মোকাম্মেল দেশত্যাগ করেন। এ ছাড়া, গত ৬ এপ্রিল ইসলামী ব্যাংক বাংলাদেশের এমডি মুহাম্মদ মুনিরুল মওলাকেও তিন মাসের বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হয়।

এর আগে গত ৫ জানুয়ারি এক্সিম, গ্লোবাল ইসলামী, এসআইবিএল, ইউনিয়ন ও আইসিবি ইসলামিক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকদের একইভাবে ছুটিতে পাঠানো হয়।

বাংলা৭১নিউজ/এসএকে

Tag :

সরাসরি সম্প্রচারকালে ইউক্রেনের টিভি চ্যানেলে রুশ ড্রোন হামলা, নিহত বেড়ে ৫

আল–আরাফাহ ইসলামী ব্যাংকের এমডিকে বাধ্যতামূলক ছুটি

আপডেট সময় ০৫:৩২:১৬ পূর্বাহ্ন, সোমবার, ১৪ এপ্রিল ২০২৫