বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০২:০৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
১০ মিনিটের ব্যবধানে ২ গোল করে ইংল্যান্ডকে জেতালেন কেইন জ্বালানি খাতে সহায়তা বাড়াচ্ছে জাপান, নৌবাহিনী পাচ্ছে ৫ প্যাট্রোল বোট রেমিট্যান্সে ইতিহাস গড়ল বাংলাদেশ রাত পোহালেই এইচএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে পৌনে ১৩ লাখ শিক্ষার্থী ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ১৬৩ রাজধানী ঘিরে বৃত্তাকার সড়ক ও নৌপথের অগ্রগতি কতটা, জানলেন প্রধানমন্ত্রী ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা ও অনলাইন প্রচারণা জোরদারের আহ্বান মির্জা ফখরুলের সদর হাসপাতালগুলোতে সিসিইউ চালু করা গেলে মৃত্যুহার কমানো সম্ভব : জুবাইদা রহমান সংবিধান সংস্কারে সুযোগ না পেলে জনগণের ম্যান্ডেট বাস্তবায়নের আন্দোলন চলবে সন্ত্রাসবাদকে কখনোই যৌক্তিক বলা যেতে পারে না : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

শিগগিরই জুলাই শহীদদের কবর জিয়ারতে যাবেন তারেক রহমান

বাংলা৭১নিউজ, ঢাকা
  • আপডেট সময় রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫
  • ৬৫ বার পড়া হয়েছে

জুলাই শহীদদের কবর জিয়ারতের পরিকল্পনা করছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সার্বিক সম্ভাব্যতা বিবেচনায় রেখে এ কর্মসূচি গ্রহণ করা হবে।

রোববার (২৮ ডিসেম্বর) বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক ডা. মওদুদ আহমেদ আলমগীর পাবেল এ তথ্য জানান।

তিনি বলেন, জুলাই শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে কবর জিয়ারতের বিষয়টি বিবেচনায় রয়েছে। পাশাপাশি গণমাধ্যম সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় সভার আয়োজনের চিন্তাও করা হচ্ছে।

এদিকে আজ প্রথমবারের মতো গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে উপস্থিত হন তারেক রহমান। এদিন তিনি দলের শীর্ষ নেতাদের সঙ্গে সাংগঠনিক অবস্থা ও আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রথমবার অফিস করেছেন। নির্বাচনসংক্রান্ত নানা বিষয় নিয়ে আলোচনা হয়েছে। নির্বাচন কমিশনকে সহযোগিতা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে দেশের সাংগঠনিক নির্বাচন ও দলীয় প্রস্তুতি নিয়েও বিস্তারিত কথা হয়েছে।

বাংলা৭১নিউজ/জেএস

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com