শনিবার, ২৭ জুন ২০২৬, ০৬:১২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
করিডরে বাংলাদেশ যুক্ত হলে ২৪ ঘণ্টায় চীনে পণ্য পৌঁছানো যাবে : বাণিজ্যমন্ত্রী ‘বাংলাদেশ ফার্স্ট’, যা কিছু অর্জন তা দেশের মানুষের : সংসদে প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর মালয়েশিয়া-চীন সফর পররাষ্ট্রনীতির মানদণ্ড নিশ্চিত করেছে দেশে ফিরে বাবা-মায়ের কবর জিয়ারত প্রধানমন্ত্রীর রোহিঙ্গা সংকট সমাধানে চীন ইতিবাচক ইঙ্গিত দিয়েছে : মির্জা ফখরুল চুক্তি হতে হবে সমতার ভিত্তিতে, সংসদকে পাশ কাটিয়ে কিছু নয় প্রধানমন্ত্রীর মালয়েশিয়া এবং চীন সফরের জন্য সংসদে ধন্যবাদ প্রস্তাব প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফর: ‘লুক ইস্ট’ থেকে ‘সিল্ক রোড’ যুক্তরাষ্ট্রের হামলার পর মার্কিন সামরিক স্থাপনায় ইরানের পাল্টা হামলা ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলা : প্রাণহানির সংখ্যা বেড়ে ৯২০, নিখোঁজ ৫০ হাজারের বেশি

ছয় মাসে তিন বিলিয়ন ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক

বাংলা৭১নিউজ ঢাকা:
  • আপডেট সময় রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫
  • ১৫১ বার পড়া হয়েছে

তিনটি বাণিজ্যিক ব্যাংক থেকে রোববার অতিরিক্ত ১১ কোটি ৫০ লাখ মার্কিন ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক। মূল্যমানের বিপরীতে প্রতি ডলার ১২২ টাকা ৩০ পয়সা বিনিময় হারে এ ডলার কেনা হয়েছে। এক্ষেত্রে কাট–অফ হারও ছিল ১২২ টাকা ৩০ পয়সা।

রোববার (২৮ ডিসেম্বর) এক বিজ্ঞপ্তিতে বাংলাদেশ ব্যাংক এসব তথ্য জানায়।

কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, সর্বশেষ এই ক্রয়ের ফলে শুধু ডিসেম্বর মাসেই মোট ডলার কেনার পরিমাণ দাঁড়িয়েছে ৯২ কোটি ৫০ লাখ মার্কিন ডলার। আর চলতি ২০২৫–২৬ অর্থবছরের প্রথম ছয় মাসে (জুলাই–ডিসেম্বর) মোট ক্রয়ের পরিমাণ হয়েছে ৩০৪ কোটি ৬৫ লাখ মার্কিন ডলার, যা প্রায় তিন বিলিয়ন ডলারের সমান।

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান জানান, রোববার তিনটি বাণিজ্যিক ব্যাংক থেকে আগামীকাল সোমবারের মূল্যমানের বিপরীতে প্রতি ডলার ১২২ টাকা ৩০ পয়সা হারে মোট ১১ কোটি ৫০ লাখ ডলার কেনা হয়েছে। এতে ডিসেম্বর ও চলতি অর্থবছরের প্রথমার্ধে ডলার ক্রয়ের পরিমাণ উল্লেখযোগ্যভাবে বেড়েছে।

বাংলা৭১নিউজ/এবি

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com