বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০১:৪৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
১০ মিনিটের ব্যবধানে ২ গোল করে ইংল্যান্ডকে জেতালেন কেইন জ্বালানি খাতে সহায়তা বাড়াচ্ছে জাপান, নৌবাহিনী পাচ্ছে ৫ প্যাট্রোল বোট রেমিট্যান্সে ইতিহাস গড়ল বাংলাদেশ রাত পোহালেই এইচএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে পৌনে ১৩ লাখ শিক্ষার্থী ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ১৬৩ রাজধানী ঘিরে বৃত্তাকার সড়ক ও নৌপথের অগ্রগতি কতটা, জানলেন প্রধানমন্ত্রী ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা ও অনলাইন প্রচারণা জোরদারের আহ্বান মির্জা ফখরুলের সদর হাসপাতালগুলোতে সিসিইউ চালু করা গেলে মৃত্যুহার কমানো সম্ভব : জুবাইদা রহমান সংবিধান সংস্কারে সুযোগ না পেলে জনগণের ম্যান্ডেট বাস্তবায়নের আন্দোলন চলবে সন্ত্রাসবাদকে কখনোই যৌক্তিক বলা যেতে পারে না : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

নৌকাডুবিতে তিন সন্তানসহ ভ্যালেন্সিয়া কোচের মৃত্যু

বাংলা৭১নিউজ,ডেস্ক:
  • আপডেট সময় রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫
  • ৬০ বার পড়া হয়েছে

ইন্দোনেশিয়ায় ভয়াবহ নৌকাডুবির ঘটনায় স্পেনের ফুটবল ক্লাব ভ্যালেন্সিয়ার নারী দলের ‘বি’ স্কোয়াডের কোচ ফার্নান্দো মার্টিন তার তিন সন্তানসহ প্রাণ হারিয়েছেন। ৪৪ বছর বয়সী এই কোচের মর্মান্তিক মৃত্যুতে স্তব্ধ স্প্যানিশ ফুটবল ক্লাবগুলো।

ভ্যালেন্সিয়া সিএফ এক শোকবার্তায় জানায়, ‘ইন্দোনেশিয়ায় ঘটে যাওয়া ভয়াবহ নৌকাডুবির ঘটনায় আমাদের নারী বি দলের কোচ ফার্নান্দো মার্টিন এবং তার তিন সন্তানের মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। এই অপূরণীয় ক্ষতিতে ক্লাব পরিবার মানসিকভাবে ভেঙে পড়েছে।’

ইন্দোনেশিয়া ও স্পেনের কর্তৃপক্ষের তথ্যমতে, গত ২৬ ডিসেম্বর বৈরী আবহাওয়ার মধ্যে ১১ জন আরোহী নিয়ে একটি পর্যটকবাহী নৌকা ডুবে যায়। ইন্দোনেশিয়ার জনপ্রিয় পর্যটন এলাকা লাবুয়ান বাজোর কাছে পদার দ্বীপ প্রণালীতে দুর্ঘটনাটি ঘটে। নৌকাডুবির পরদিন ২৭ ডিসেম্বর মার্টিন ও তার তিন সন্তান নিখোঁজ থাকার খবর পাওয়া যায়।

এরপর টানা উদ্ধার অভিযান চালিয়ে ইন্দোনেশিয়ার অনুসন্ধান ও উদ্ধার সংস্থা (এসএআর) ২৮ ডিসেম্বর সকালে তাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে। এই  ঘটনায় মার্টিনের স্ত্রী ও এক কন্যা প্রাণে বেঁচে যান। এ ছাড়া নৌকাটির চারজন ক্রু সদস্য ও একজন ট্যুর গাইডকেও জীবিত উদ্ধার করা হয়েছে বলেও এসএআর এক বিবৃতিতে জানিয়েছে। 

ফার্নান্দো মার্টিনের মৃত্যুতে স্পেনের আরেক শীর্ষ ক্লাব রিয়াল মাদ্রিদসহ ইউরোপের বিভিন্ন ফুটবল ক্লাব গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছে।

এক বিবৃতিতে রিয়াল মাদ্রিদ জানায়, ‘আমরা এই দুঃখজনক ঘটনায় মার্টিনের পরিবার, ভ্যালেন্সিয়া সিএফ এবং স্প্যানিশ ফুটবল পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানাই।’

বাংলা৭১নিউজ/এসএন

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com