বুধবার, ২৪ জুন ২০২৬, ০৪:২৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
বেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর জন্য ১৩৭ কোটি টাকার সহায়তা চুক্তি সংখ্যালঘুদের অধিকার রক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার দেবে সরকার: মির্জা ফখরুল জাপানের অভিজ্ঞতা কাজে লাগিয়ে প্রাথমিক শিক্ষায় সংস্কার আনা হবে : প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমান ‘বুলেট ট্রেনে’ ডালিয়ান থেকে বেইজিংয়ের পথে নকল পেলে প্রতিষ্ঠান প্রধানকে আইনের আওতায় আনা হবে : শিক্ষামন্ত্রী ‘সবাই তোমাকে ঘৃণা করে’— নেতানিয়াহুকে ট্রাম্পের তিরস্কার নিয়ে তোলপাড় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সম্মেলনে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী নওগাঁ সীমান্তে ৯ জনকে পুশইনের চেষ্টা বিএসএফের, কড়া পাহারায় বিজিবি

হেফাজত নেতাদের মামলা প্রত্যাহারে ব্যবস্থা নেওয়া হচ্ছে

বাংলা৭১নিউজ ঢাকা:
  • আপডেট সময় বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫
  • ৯৮ বার পড়া হয়েছে

হেফাজতে ইসলামের নেতাদের বিরুদ্ধে করা রাজনৈতিক ও হয়রানিমূলক মামলা প্রত্যাহারের ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল।

বুধবার (২৩ এপ্রিল) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে এক পোস্টে তিনি এ কথা জানান।

ড. আসিফ নজরুল লিখেছেন ‘ইসলামবিদ্বেষী হাসিনা সরকারের আমলে আলেম-ওলামাদের বিরুদ্ধে বহু রকম নির্যাতন ও হয়রানি করা হয়েছিল। এর একটা পদ্ধতি ছিল মিথ্যে মামলা প্রদান।’

তিনি বলেন, ‘কিছুদিন আগে হেফাজতে ইসলামের নেতারা এসে মামলার তালিকা দিয়ে গেছেন। ওনাদের বিরুদ্ধে রাজনৈতিক হয়রানিমূলক মামলাগুলো প্রত্যাহারের ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

আইন উপদেষ্টা আরও লিখেছেন, ‘ওনারা ফারাবীর বিষয়ে সাহায্য করার অনুরোধ করেছেন। এটি উচ্চ আদালতে বিচারাধীন। আমরা অ্যাটর্নি জেনারেল অফিসকে বলেছি ন্যায়বিচার প্রতিষ্ঠায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য।’

‘দোয়া করবেন, সব মজলুম মানুষের জন্য যেন কাজ করতে পারি।’ শেষে যোগ করেন ড. আসিফ নজরুল।

বাংলা৭১নিউজ/এসএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com