শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৬:০৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
উৎপাদন শুরুর অনুমতি পেল রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র লেবানন ও ইসরায়েলের মধ্যে ১০ দিনের যুদ্ধবিরতি ঘোষণা ট্রাম্পের নতুন ২ দিবস, একটিতে সরকারি ছুটি ইরান চুক্তিতে রাজি না হলে ফের যুদ্ধ শুরু হবে, হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের অন্তর্বর্তী সরকার হামের টিকা দেশে না আনায় অনেক শিশু মারা গেছে স্বাধীনতা পদক হস্তান্তর করেছেন প্রধানমন্ত্রী জনদুর্ভোগের কথা চিন্তা করে জ্বালানি তেলের দাম বাড়ানো হয়নি: প্রধানমন্ত্রী পদ্মা ব্যারেজ নির্মাণে সরকার অগ্রাধিকার দিচ্ছে: পানিসম্পদ মন্ত্রী চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ৪ লেন করার পরিকল্পনা নেওয়া হয়েছে : সড়কমন্ত্রী আওয়ামী লীগের আমলের হয়রানিমূলক মামলা প্রত্যাহারের পদক্ষেপ নেওয়া হয়েছে : আইনমন্ত্রী

টস জিতে নোয়াখালীকে ব্যাটিংয়ে পাঠালো সিলেট

বাংলা৭১নিউজ,ডেস্ক:
  • আপডেট সময় শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫
  • ৬৩ বার পড়া হয়েছে

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শনিবার (২৭ ডিসেম্বর) সন্ধ্যা ৬টায় শুরু হয়েছে নোয়াখালী এক্সপ্রেস এবং স্বাগতিক সিলেট টাইটান্সের মধ্যে ম্যাচ। টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে সিলেট, ফলে আগে ব্যাটিং করছে নোয়াখালী।

এবারের বিপিএলের সিলেট পর্ব শুরু হয়েছে শুক্রবার। উদ্বোধনী দিনে মাঠে নামা সিলেট টাইটান্সের শুরু মোটেও ভালো হয়নি। রাজশাহী রয়্যালসের বিপক্ষে ১৯০ রান করা সত্ত্বেও তারা হেরেছে ৮ উইকেটে, যেখানে নাজমুল হোসেন শান্ত সেঞ্চুরি করেছেন।

একই দিনে নোয়াখালী এক্সপ্রেসও মাঠে নেমেছিল চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে। তবে তারা ১৭৫ রানের লক্ষ্য তাড়া করতে গিয়ে মাত্র ১০৯ রানে অলআউট হয়ে ৬৫ রানে হেরে যায়।

নোয়াখালী ও সিলেট যে দলই জিতুক, তারাই মৌসুমের প্রথম জয়ের স্বাদ পাবেন। পরাজিত দলকে এখনও প্রথম জয়ের অপেক্ষা করতে হবে।

নোয়াখালী এক্সপ্রেস একাদশ: মাজ সাদাকাত, হাবিবুর রহমান সোহান, সাব্বির হোসেন, সৈকত আলী (অধিনায়ক), জাকের আলী (উইকেটকিপার), হায়দার আলী, মাহিদুল ইসলাম অঙ্কন, হাসান মাহমুদ, মেহেদী হাসান রানা, জহির খান, রেজাউর রহমান রাজা।

সিলেট টাইটান্স একাদশ: সাইম আইয়ুব, রনি তালুকদার, জাকির হাসান, পারভেজ হোসেন ইমন (উইকেটকিপার), আফিফ হোসেন, ইথান ব্রুকস, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), নাসুম আহমেদ, মোহাম্মদ আমির, খালেদ আহমেদ, সালমান ইরশাদ।

বাংলা৭১নিউজ/এসএন

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2018-2025
Theme Dwonload From ThemesBazar.Com