বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০১:৪৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
১০ মিনিটের ব্যবধানে ২ গোল করে ইংল্যান্ডকে জেতালেন কেইন জ্বালানি খাতে সহায়তা বাড়াচ্ছে জাপান, নৌবাহিনী পাচ্ছে ৫ প্যাট্রোল বোট রেমিট্যান্সে ইতিহাস গড়ল বাংলাদেশ রাত পোহালেই এইচএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে পৌনে ১৩ লাখ শিক্ষার্থী ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ১৬৩ রাজধানী ঘিরে বৃত্তাকার সড়ক ও নৌপথের অগ্রগতি কতটা, জানলেন প্রধানমন্ত্রী ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা ও অনলাইন প্রচারণা জোরদারের আহ্বান মির্জা ফখরুলের সদর হাসপাতালগুলোতে সিসিইউ চালু করা গেলে মৃত্যুহার কমানো সম্ভব : জুবাইদা রহমান সংবিধান সংস্কারে সুযোগ না পেলে জনগণের ম্যান্ডেট বাস্তবায়নের আন্দোলন চলবে সন্ত্রাসবাদকে কখনোই যৌক্তিক বলা যেতে পারে না : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

খেলার মাঠেই জাকির জানাজা সম্পন্ন

বাংলা৭১নিউজ,ডেস্ক:
  • আপডেট সময় শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫
  • ৯৯ বার পড়া হয়েছে

ঢাকা ক্যাপিটালসের সহকারী কোচ মাহবুব আলী জাকি হার্ট অ্যাটাক করে মারা গেছেন। মাঠে অসুস্থ হওয়ার পর তাকে দ্রুততার সঙ্গে হাসপাতালে নেওয়া হয়। পথেই তিনি নিস্তেজ হয়ে পড়েন। হাসপাতালে নেওয়ার পর দায়িত্বরত চিকিৎসক তার কিছু জরুরী পরীক্ষার পর মৃত ঘোষণা করেন। তার বয়স হয়েছিল ৫৯ বছর।

তার জানাজার নামাজ রাজশাহী ওয়ারিয়র্স এবং ঢাকা ক্যাপিটালসের ম্যাচের পর সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়। 

সকালে বিপিএলে ঢাকা ক্যাপিটালস ও রাজশাহী ওয়ারিয়র্স ম্যাচ চলাকালীন হার্ট অ্যাটাক করে মারা যান জাকি। এরপর হাসপাতালের আনুষ্ঠানিকতা শেষে তার মরদেহ মাঠে আনা হয়। পরে পরিবারের তত্ত্বাবধানে জাকির মরদেহ গ্রামের বাড়ি কুমিল্লায় নিজ বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়।

দেশের ঘরোয়া ক্রিকেটে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা এই অভিজ্ঞ কোচের মৃত্যুতে ঢাকা ক্যাপিটালসের খেলোয়াড় ও ক্রিকেট অঙ্গন শোকাহত। ঢাকা ক্যাপিটালস শোকবার্তায় জানিয়েছে, মাহবুব আলী জাকি অকাল প্রয়াণে দল গভীরভাবে মর্মাহত। তারা তার আত্মার মাগফিরাত কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন। 

বাংলা৭১নিউজ/এসএন

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com