বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০১:৪৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
১০ মিনিটের ব্যবধানে ২ গোল করে ইংল্যান্ডকে জেতালেন কেইন জ্বালানি খাতে সহায়তা বাড়াচ্ছে জাপান, নৌবাহিনী পাচ্ছে ৫ প্যাট্রোল বোট রেমিট্যান্সে ইতিহাস গড়ল বাংলাদেশ রাত পোহালেই এইচএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে পৌনে ১৩ লাখ শিক্ষার্থী ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ১৬৩ রাজধানী ঘিরে বৃত্তাকার সড়ক ও নৌপথের অগ্রগতি কতটা, জানলেন প্রধানমন্ত্রী ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা ও অনলাইন প্রচারণা জোরদারের আহ্বান মির্জা ফখরুলের সদর হাসপাতালগুলোতে সিসিইউ চালু করা গেলে মৃত্যুহার কমানো সম্ভব : জুবাইদা রহমান সংবিধান সংস্কারে সুযোগ না পেলে জনগণের ম্যান্ডেট বাস্তবায়নের আন্দোলন চলবে সন্ত্রাসবাদকে কখনোই যৌক্তিক বলা যেতে পারে না : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

৭ রানে ৮ উইকেট, আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বিশ্বরেকর্ড

বাংলা৭১নিউজ,ডেস্ক:
  • আপডেট সময় শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫
  • ৮৮ বার পড়া হয়েছে

টি-টোয়েন্টির এক ইনিংসে ৭ রান খরচায় একাই ৮ উইকেট! আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বিশ্বরেকর্ডই গড়ে ফেললেন ভুটানের বাঁহাতি স্পিনার সোনাম ইয়েশে। শুক্রবার মিয়ানমারের বিপক্ষে এই রেকর্ড গড়েছেন তিনি।

এত দিন টি-টোয়েন্টিতে ইনিংসে ৭ উইকেট নেওয়ার কীর্তি ছিল মাত্র দুবার। ৮ রানে ৭ উইকেট নিয়ে তালিকার বিশ্বরেকর্ডের মালিক ছিলেন মালয়েশিয়ার পেসার সিয়াজরুল ইদ্রুস। ২০২৩ সালে চীনের বিপক্ষে এই কীর্তি গড়েছিলেন তিনি।

আর চলতি বছরই ভুটানের বিপক্ষে ১৯ রানে ৭ উইকেট নিয়েছিলেন বাহরাইনের আলী দাউদ। ইয়েশে তাদের পেছনে ফেললেন একাই ৮ উইকেট নিয়ে।

গেলেফু ইন্টারন্যাশনাল ক্রিকেট গ্রাউন্ডে সিরিজের তৃতীয় ম্যাচে ৯ উইকেটে ১২৭ রান তোলে ভুটান। জবাবে সোনামের ঘূর্ণিতে মিয়ানমার অলআউট হয় মাত্র ৪৫ রানে!

বাংলা৭১নিউজ/এএস

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com