ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির কবর জিয়ারত করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
শনিবার সকাল ১১টা ১৭ মিনিটে শাহবাগে ওসমান হাদির কবর জিয়ারত করতে আসেন তিনি। এসময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খানসহ দলের সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বাংলা৭১নিউজ/এবি