বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১০:৪১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
অন্তর্বর্তী সরকার হামের টিকা দেশে না আনায় অনেক শিশু মারা গেছে স্বাধীনতা পদক হস্তান্তর করেছেন প্রধানমন্ত্রী জনদুর্ভোগের কথা চিন্তা করে জ্বালানি তেলের দাম বাড়ানো হয়নি: প্রধানমন্ত্রী পদ্মা ব্যারেজ নির্মাণে সরকার অগ্রাধিকার দিচ্ছে: পানিসম্পদ মন্ত্রী চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ৪ লেন করার পরিকল্পনা নেওয়া হয়েছে : সড়কমন্ত্রী আওয়ামী লীগের আমলের হয়রানিমূলক মামলা প্রত্যাহারের পদক্ষেপ নেওয়া হয়েছে : আইনমন্ত্রী ইসরায়েল-লেবাননের মধ্যে ঐতিহাসিক আলোচনার ঘোষণা ট্রাম্পের ‘আওয়ামী লীগ আমলে বিসিএসে নিয়োগে দলীয়করণের বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে’ বিকেলে স্বাধীনতা পুরস্কার হস্তান্তর করবেন প্রধানমন্ত্রী আন্তর্জাতিক কূটনীতিতে ব্যস্ত বাংলাদেশ: তিন দেশ সফরে পররাষ্ট্রমন্ত্রী

সাভারে তারেক রহমানকে বরণে নেতাকর্মীদের ঢল

সাভার, প্রতিনিধি
  • আপডেট সময় শুক্রবার, ২৬ ডিসেম্বর, ২০২৫
  • ৪১ বার পড়া হয়েছে

দীর্ঘ ১৭ বছর পর দেশে ফেরার দ্বিতীয় দিনে সাভারের জাতীয় স্মৃতিসৌধে বীর শহিদদের প্রতি শ্রদ্ধা জানাতে আসছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার আগমনকে কেন্দ্র করে শুক্রবার (২৬ ডিসেম্বর) বিকেল থেকেই স্মৃতিসৌধ প্রাঙ্গণ ও এর আশপাশের এলাকায় লাখো নেতাকর্মীর উপস্থিতিতে এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে। প্রিয় নেতাকে একনজর দেখতে এবং তাকে স্বাগত জানাতে ঢাকা-আরিচা মহাসড়কের নবীনগর থেকে শুরু করে স্মৃতিসৌধের প্রধান ফটক পর্যন্ত এখন জনারণ্য।

সরেজমিন দেখা যায়, হাতে ব্যানার, ফেস্টুন আর জাতীয় ও দলীয় পতাকা নিয়ে খণ্ড খণ্ড মিছিল নিয়ে স্মৃতিসৌধ এলাকায় জড়ো হচ্ছেন নেতাকর্মীরা। ‘তারেক রহমান বীরের বেশে, ফিরলেন এবার বাংলাদেশে’—এমন নানা স্লোগানে মুখরিত হয়ে উঠেছে পুরো এলাকা। নেতাকর্মীদের এই ভিড় সামলাতে হিমশিম খেতে হচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও স্বেচ্ছাসেবকদের। জেলা বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা জানান, দুপুরের পর থেকেই সাভার, ধামরাই ও আশপাশের এলাকা থেকে সাধারণ মানুষ ও নেতাকর্মীরা এসে জমায়েত হতে শুরু করেন।

বৃহস্পতিবার দেশে ফেরার পর রাজধানীর ৩০০ ফিট এলাকায় বিশাল সংবর্ধনায় যোগ দিয়েছিলেন তারেক রহমান। এরপর রাতে অসুস্থ মা বেগম খালেদা জিয়াকে দেখতে হাসপাতালে যান তিনি। শুক্রবার বিকেলে শেরেবাংলা নগরে শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজার জিয়ারত করেন তিনি। সেখান থেকেই সরাসরি সাভারের জাতীয় স্মৃতিসৌধের উদ্দেশ্যে রওনা হন বিএনপির এই শীর্ষ নেতা। তাঁর এই সফরকে কেন্দ্র করে স্মৃতিসৌধের অভ্যন্তরীণ ও বাইরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

সাভার এলাকায় অপেক্ষারত নেতাকর্মীরা বলছেন, এই দিনটি তাদের জন্য এক ঐতিহাসিক মাহেন্দ্রক্ষণ। ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নাজমুল হাসান অভির মতে, তারেক রহমানের এই প্রত্যাবর্তন বাংলাদেশের রাজনীতিতে নতুন প্রাণের সঞ্চার করেছে। দীর্ঘ দেড় দশকেরও বেশি সময় ধরে যে নেতার জন্য তারা অপেক্ষা করেছেন, তাকে নিজ চোখে দেখতে পাওয়াটাই বড় প্রাপ্তি। শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের পর তারেক রহমান স্মৃতিসৌধ চত্বরে সংক্ষিপ্ত কোনো দিকনির্দেশনামূলক কথা বলতে পারেন কি না, সেই অপেক্ষায় রয়েছেন সেখানে সমবেত জনতা।

বাংলা৭১নিউজ/এএস

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2018-2025
Theme Dwonload From ThemesBazar.Com