সোমবার, ২৯ জুন ২০২৬, ১২:৩১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
সংসদে বিরোধী দলের ওয়াকআউট অন্তর্বর্তী সরকারের সময়ে সর্বোচ্চ দুর্নীতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী  ফের বিপৎসীমার ওপরে তিস্তার পানি, বন্যার শঙ্কা ব্রাহ্মণবাড়িয়ায় সুদের টাকা নিয়ে গ্রামবাসীর সংঘর্ষ, নিহত ১, আহত ৩০ মিয়ানমার সীমান্তের ভূমিকম্পে কাঁপল চট্টগ্রাম অঞ্চল দরিদ্রদের জন্য এক লাখ ফ্ল্যাট বানাবে সরকার নতুন অর্থবছরই তিস্তা মহাপরিকল্পনার স্টাডি শেষ করে বাস্তবায়ন শুরু ইউরোপজুড়ে রেকর্ড ভাঙা তাপপ্রবাহ, ফ্রান্সে ১ হাজার মানুষের মৃত্যু প্রধানমন্ত্রীর আয়োজনে সংসদ ভবনে শিক্ষার্থীদের মধ্যাহ্নভোজ প্রধানমন্ত্রীর উপদেষ্টার সঙ্গে জলবায়ু প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ

নাসিরনগরে বড়শিতে ধরা পড়লো ১২ কেজির বাঘাইড়

ব্রাহ্মণবাড়িয়া, প্রতিনিধি
  • আপডেট সময় শুক্রবার, ২৬ ডিসেম্বর, ২০২৫
  • ৬৫ বার পড়া হয়েছে

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে জেলের বড়শিতে ধরা পড়েছে ১২ কেজি ৬০০ গ্রামের বাঘাইড় মাছ।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) রাতে উপজেলার গোয়ালনগর এলাকার মেঘনা নদীতে মাছটি ধরা পড়ে।

পরে এক হাজার ৫০ টাকা কেজি দরে মাছটি বাজারে বিক্রি করেন স্থানীয় জেলে জাকারিয়া।

স্থানীয় সাংবাদিক মিহির দেব জানান, ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলা হাওর বেষ্টিত হওয়ায় দেশীয় মাছের জন্য বিখ্যাত। স্থানীয় চাহিদা মিটিয়ে এ এলাকার মাছ জেলা সদরসহ অন্যান্য এলাকায়ও যায়। হাওরের পাশাপাশি মেঘনা নদী থেকেও মাছ ধরেন এখানকার জেলেরা।

তিনি জানান, শুক্রবার (২৬ ডিসেম্বর) সকালে নাসিরনগর সদরের মৎস্য বাজারে জাকারিয়া নামে এক জেলে ১২ কেজি ৬০০ গ্রামের একটি বাঘাইড় মাছ নিয়ে আসেন। পরে বাজার থেকে শ্রীঘরের সাদ্দাম মিয়া এক হাজার ৫০ টাকা কেজি দরে মাছটি কিনে নেন। বৃহস্পতিবার রাতে জাকারিয়া গোয়ালনগর এলাকার মেঘনা নদী থেকে বরশি দিয়ে মাছটি ধরেন।

বাংলা৭১নিউজ/জেএস

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com