ঢাকা ০৬:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ইস্তাম্বুলে রাজকীয় অভ্যর্থনা পেলেন প্রধানমন্ত্রী, নেওয়া হলো ভিভিআইপি প্রটোকলে Logo বিশ্ববাজারে স্বর্ণের দামে পতন Logo তুরস্কের ইস্তাম্বুলে প্রধানমন্ত্রীর যাত্রাবিরতি Logo ২০১৩ সালের মামলায় মমতাকে জিজ্ঞাসাবাদ করতে চায় দিল্লি পুলিশ, বাসায় নোটিশ Logo ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের সুবিধা নিলে বিশ্ব অগ্রগতিতে ভূমিকা রাখবে বাংলাদেশ : জহির উদ্দিন স্বপন Logo আগামী বছর হজে যেতে পারবেন ৮৩ হাজার ৫০০ বাংলাদেশি Logo গণভোটের গণরায় বাস্তবায়ন না হলে ফ্যাসিস্ট তাণ্ডব থামবে না: গোলাম পরওয়ার Logo স্বৈরাচারীদের এনআইডি-পাসপোর্ট পাওয়ার কোনো সুযোগ নেই : রুহুল কবির রিজভী Logo ভারতের প্রধানমন্ত্রী হওয়ার প্রস্তাব কীভাবে ফিরিয়ে দিয়েছিলেন সোনিয়া Logo ডাক বিভাগের অধীনে ১৬৯ পদে নিয়োগ, বয়স ১৮ হলে আবেদনের সুযোগ

তারেক রহমানকে নিয়ে হাসনাত আবদুল্লাহর ফেসবুক পোস্ট

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দীর্ঘ একটি পোস্ট দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। 

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সন্ধ্যায় নিজের ভেরিফায়েড পেজে এই পোস্ট দেন তিনি।

ফেসবুক পোস্টে হাসনাত আব্দুল্লাহ লিখেছেন, প্রায় দেড় যুগের নির্বাসন ভেঙে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে ব্যক্তিগত কিংবা সাংগঠনিক অর্জনে সীমাবদ্ধ করতে নয়, বরং বাংলাদেশের ধারাবাহিক গণতান্ত্রিক সংগ্রামের একটি গুরুত্বপূর্ণ অর্জন হিসেবেই মূল্যায়ন করতে চাই। জনাব তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন প্রমাণ করে একজন বাংলাদেশি নাগরিক ও রাজনৈতিক নেতার নিজ ভূমিতে ফেরার অধিকারকে রাষ্ট্রীয় দমন-পীড়নের মাধ্যমেও ঠেকিয়ে রাখা যায় না। স্বৈরাচার যত শক্তিশালীই হোক, জনগণের রাজনৈতিক ইচ্ছাশক্তিকে চিরতরে দমিয়ে রাখতে পারে না। 

তিনি আরও লিখেছেন, রাজনৈতিক ভিন্নমতের কারণে জনাব তারেক রহমান ও তার পরিবার যেভাবে রাষ্ট্রীয় নির্যাতনের শিকার হয়েছেন, দীর্ঘ নির্বাসনে বাধ্য হয়েছেন, তা গত দেড় দশকের কর্তৃত্ববাদী শাসনের এক উন্মুক্ত দলিল। তবে মনে রাখা জরুরি, এই প্রত্যাবর্তন সম্ভব হয়েছে হাজারো শহীদের রক্ত, অসংখ্য আহতের ত্যাগ এবং গণ-অভ্যুত্থানের মাধ্যমে সৃষ্ট নতুন রাজনৈতিক বাস্তবতার কারণে। এই বাস্তবতা ক্ষমতার নয়, বরং জনগণের স্বতঃস্ফূর্ত লড়াইয়ে প্রাপ্ত বাস্তবতা। 

অভ্যুত্থান-পরবর্তী আকাঙ্ক্ষা তুলে ধরে হাসনাত লিখেছেন, অভ্যুত্থান-পরবর্তী সময়ে আমরা এমন একটি বাংলাদেশ চাই, যেখানে ভিন্নমত কোনো অপরাধ নয় বরং অধিকার, যেখানে রাজনৈতিক অবস্থানের কারণে কাউকে রাষ্ট্রীয় নিপীড়নের শিকার হতে হবে না, বরং রাষ্ট্রই তার সুরক্ষা নিশ্চিত করবে। নতুন বাংলাদেশে গণতন্ত্র শুধু নির্বাচনের বেড়াজালে আবদ্ধ থাকবে না, বরং গণতন্ত্র হয়ে উঠবে মতপ্রকাশের স্বাধীনতা, সংগঠিত হওয়ার অধিকার এবং রাজনৈতিক প্রতিযোগিতার ন্যায্য পরিবেশ নিশ্চিত করার সংজ্ঞা 

ফেসবুক পোস্টে হাসনাত আরও লিখেছেন, বিগত দেড় দশকের অবরুদ্ধ রাজনৈতিক পরিসর ভেঙে আজ আমরা যে মুক্ত বাংলাদেশের পথে হাঁটছি, সেখানে আইনের শাসন ও রাজনৈতিক অধিকার নিশ্চিত করাই আমাদের মূল লড়াই। এই লড়াই যেন কোনো ব্যক্তি বা দলের মাঝে সীমাবদ্ধ না থাকে এবং জনগণের সার্বভৌমত্ব যেন পুনঃপ্রতিষ্ঠা পায়; সেটা নিশ্চিত করাও প্রত্যেকটি রাজনীতিবিদের দায়িত্ব। 

তিনি আরও লিখেছেন, জনাব তারেক রহমানের প্রত্যাবর্তন দেশের বহুদলীয় গণতন্ত্রের চর্চাকে আরো শক্তিশালী করবে বলেই আমরা বিশ্বাস করি। তবে নতুন রাজনৈতিক বাস্তবতায় সহাবস্থান, পারস্পরিক শ্রদ্ধা এবং সুস্থ রাজনৈতিক প্রতিযোগিতার সংস্কৃতি গড়ে তোলাই এখন আমাদের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। 

হাসনাত আব্দুল্লাহ লিখেছেন, স্বদেশে প্রত্যাবর্তনকারী জনাব তারেক রহমানকে স্বাগত জানাই। বেগম জিয়া যেন দ্রুতই সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসেন, ফ্যাসিবাদের বিরুদ্ধে আমাদের অসম্পূর্ণ লড়াই পূর্ণ করার দিকনির্দেশনা দিতে পারেন, সেই দোয়া করি। একই সঙ্গে গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণের সংগ্রামে তারেক রহমানের এই অংশগ্রহণ জনগণের প্রত্যাশা ও ইতিহাসের দায় পূরণে ভূমিকা রাখবেন, এই কামনা করি। ইনকিলাব জিন্দাবাদ। বাংলাদেশ চিরজীবী হোক।

বাংলা৭১নিউজ/এএস

Tag :
জনপ্রিয় সংবাদ

ইস্তাম্বুলে রাজকীয় অভ্যর্থনা পেলেন প্রধানমন্ত্রী, নেওয়া হলো ভিভিআইপি প্রটোকলে

তারেক রহমানকে নিয়ে হাসনাত আবদুল্লাহর ফেসবুক পোস্ট

আপডেট সময় ১১:৫৫:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫