ঢাকা ০৫:১৭ পূর্বাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

জনসমাবেশে সৃষ্ট বর্জ্য অপসারণ করবে বিএনপি

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে আয়োজিত জনসমাবেশে সৃষ্ট বর্জ্য অপসারণ করবে বিএনপি।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) রাতে বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক প্রফেসর ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেল এ তথ্য জানান।

তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে অভূতপূর্ব জনসমাবেশে রাজধানীর জুলাই ৩৬ এক্সপ্রেসওয়ে (৩০০ ফুট মহাসড়ক), এয়ারপোর্ট রোড ও সংলগ্ন এলাকায় সৃষ্ট সব বর্জ্য অপসারণ করা হবে। 

ঢাকা মহানগর উত্তর বিএনপি স্বেচ্ছাশ্রম শুক্রবার (২৬ ডিসেম্বর) সকাল থেকে অপসারণ কার্যক্রম শুরু করবে বলেও জানান ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেল।

বাংলা৭১নিউজ/এএস

Tag :

জনসমাবেশে সৃষ্ট বর্জ্য অপসারণ করবে বিএনপি

আপডেট সময় ১১:১৪:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫