ঢাকা ০৪:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo জাতীয় গ্রিডে যুক্ত হলো রূপপুরের ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ Logo সাভারে মহাসড়ক ছাড়লেন আন্দোলনকারীরা, গ্রেফতার ১১৭ Logo দক্ষিণ কোরিয়ায় পরীক্ষায় এআই দিয়ে নকল, স্মার্ট চশমা নিয়ে উদ্বেগ Logo রিয়্যাক্টর থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ, ঐতিহাসিক পরীক্ষায় রূপপুর আজ Logo চট্টগ্রামে কর্মরত ২০ লাখের মধ্যে নারী ২১ শতাংশ Logo পোশাক খাতকে অস্থিতিশীল করতে পতিত ফ্যাসিবাদ উঠে পড়ে লেগেছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo পলাতক অপশক্তি দেশে-বিদেশে প্রমাণ করেছে তারা কেন ঘৃণিত ও ধিকৃত Logo বাহরাইনের বিমান ঘাঁটির রাডার সিস্টেমে ড্রোন হামলার দাবি ইরানের Logo খিলগাঁওয়ে ডিজিএফআইয়ের ভুয়া কর্মকর্তা গ্রেপ্তার Logo হাতে ব্যথা নিয়ে মাঠ ছাড়লেন হাসান, বিপাকে বাংলাদেশ

এভার কেয়ারের উদ্দেশে রওনা দিলেন তারেক রহমান

রাজধানীর পূর্বাচল ৩০০ ফিট এলাকায় আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে দেশবাসীর উদ্দেশে বক্তব্য দিয়ে এভার কেয়ারের পথে রওনা দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

বৃহস্পতিবার বিকাল ৪টা ১৮ মিনিটের দিকে সংবর্ধনাস্থল ত্যাগ করে এভার কেয়ারের উদ্দেশে যাত্রা করেন তিনি। সেখানে চিকিৎসারত মা খালেদা জিয়ার সঙ্গে দেখা করবেন।

এর আগে, এদিন বেলা ১১ টা ৪০ মিনিটে তাকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার ফ্লাইট নং বিজি-২০২ হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। পরে সেখানে সংক্ষিপ্ত আনুষ্ঠানিকতা শেষে বিকেল ৩টা ৫০ মিনিটের দিকে সংবর্ধনাস্থলে পৌঁছান।

অনুষ্ঠানে যোগ দিয়ে প্রথমেই মহান আল্লাহর শুকরিয়া আদায় করেন তারেক। তিনি বলেন, প্রথমেই রাব্বুল আলামিনের প্রতি শুকরিয়া আদায় করছি। মহান রাব্বুল আলামিনের দয়ায় মাতৃভূমিতে ফিরে এসেছি।

তারেক বলেন, সবাই মিলে এমন একটি বাংলাদেশ গড়ে তুলব আমরা, যা একজন মা দেখেন। অর্থাৎ একটি নিরাপদ বাংলাদেশ আমরা গড়ে তুলতে চাই। যে বাংলাদেশে একজন মানুষ নিরাপদে ঘর থেকে বের হতে পারে ও ঘরে ফিরে আসতে পারে।

তিনি আরও বলেন, ৭১-এ দেশের মানুষ যেমন স্বাধীনতা অর্জন করেছিল, ২০২৪ সালে তেমন সর্বস্তরের মানুষ, সবাই মিলে এ দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে রক্ষা করেছিল। আজ বাংলাদেশের মানুষ কথা বলার অধিকার ফিরে পেতে চায়। তারা তাদের গণতন্ত্রের অধিকার ফিরে পেতে চায়।

বাংলা৭১নিউজ/এবি

Tag :
জনপ্রিয় সংবাদ

জাতীয় গ্রিডে যুক্ত হলো রূপপুরের ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ

এভার কেয়ারের উদ্দেশে রওনা দিলেন তারেক রহমান

আপডেট সময় ০৫:০০:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫