রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০২:৩৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দুই বিভাগে অতি ভারী বৃষ্টির শঙ্কা, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ২০২৫-এর প্রশ্নে এইচএসসি, সব শিক্ষক-কর্মকর্তাকে অব্যাহতি ১০ লেনে উন্নীত হবে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ফরিদপুর বিভাগ ও বিশ্ববিদ্যালয়ও হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী জুলাই হত্যার প্রতিটি ঘটনার বিচার করতে সরকার বদ্ধপরিকর: আইনমন্ত্রী তারেক রহমান শুধু স্বপ্ন দেখেন না, স্বপ্ন বাস্তবায়নও করেন: মির্জা ফখরুল নতুনভাবে বাংলাদেশ গড়াই আমাদের লক্ষ্য : পানিসম্পদ মন্ত্রী অলাভজনক রাষ্ট্রায়ত্ত কলকারখানা চালুর প্রক্রিয়া দ্রুত শেষ করার নির্দেশ অবহেলা-দুর্নীতি করলে বদলি নয়, চাকরিচ্যুতি: স্বাস্থ্যমন্ত্রী আফগান পররাষ্ট্রমন্ত্রীর স‌ঙ্গে স্পিকা‌রের বৈঠক

ঢাকার রাস্তায় মানুষ আর মানুষ, গন্তব্য ৩০০ ফিট

বাংলা৭১নিউজ ঢাকা:
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর, ২০২৫
  • ৯৬ বার পড়া হয়েছে

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে স্বাগত জানাতে ৩০০ ফিটের উদ্দেশ্যে ঢাকার বিভিন্ন রাস্তায় মানুষের ঢল নেমেছে। ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে মহাখালী থেকে বিমানবন্দর সড়কের রাস্তায় মানুষের ঢল। পায়ে হেঁটে হাজার হাজার মানুষ যাচ্ছে ৩০০ ফিটের উদ্দেশ্যে।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) রাজধানীর মহাখালী, বনানী, এমইএস ও বিশ্বরোড সড়কে এমন চিত্র দেখা গেছে।

মহাখালী থেকে বিশ্বরোডের দিকে হেঁটে আসছিলেন সিরাজগঞ্জ থেকে আসা রবিউল (২৫)। বন্ধুদের নিয়ে ১৫ জন একসঙ্গে এসেছেন তারা। বনানী এলাকায় কথা হয় রবিউলের সঙ্গে। তিনি বলেন, রাতের বাসে ঢাকায় এসেছি। মহাখালী থেকে আর কোনো গাড়ি পাইনি। তাই অন্যদের মতো হেঁটেই যাচ্ছি।

রবিউল বলেন, দীর্ঘদিন তারেক রহমান দেশের বাইরে। আওয়ামী লীগের দুঃশাসনের কারণে তিনি দেশে আসতে পারেননি। দেশনায়ক তারেক রহমাকে স্বাগত জানাতে সিরাজগঞ্জ থেকে এসেছি,ইতিহাসের সাক্ষী হতে এসেছি।

রাজধানীর জিগাতলা থেকে ৩০০ ফিটের দিকে হেঁটে আসছিলেন ফখরুদ্দিন বুলবুল। তিনি বলেন, মহাখালী পর্যন্ত গাড়ি দিয়ে আসতে পেরেছি। তারপরে রাস্তায় ব্যারিকেড দেওয়া আছে। সেখান থেকে হেঁটে যাচ্ছি। আমার মতো লাখ লাখ মানুষ তারেক রহমানকে স্বাগত জানাতে হেঁটে ৩০০ ফিটে যাচ্ছেন।

মিরপুরের ইব্রাহিমপুর এলাকায় দেখা গেছে, মিরপুরের বিএনপি নেতাকর্মীরা জড়ো হচ্ছেন। বনানী থেকে এমইএসে সড়কে পায়ে হাঁটা মানুষের ঢল। বিশ্বরোড এলাকায় এরই মধ্যে হাজার হাজার বাসের জটলা পড়েছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ ৩০০ ফিট এলাকা জনসমুদ্রে পরিণত হয়েছে। এখনো ৩০০ ফিটের দিকে আসছে শত শত মিছিল। বাস ও ট্রাকে আসছেন নেতাকর্মীরা।

বাংলা৭১নিউজ/এসএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com