ঢাকা ১১:০৭ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo প্রতারণা ঠেকাতে হোয়াটসঅ্যাপে নতুন ‘স্ক্যাম অ্যালার্ট’ ফিচার Logo জ্বালানি সংকট সমাধানে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা নেওয়া হচ্ছে : নৌপরিবহন মন্ত্রী Logo প্রকৃতির এক অন্যরকম সৌন্দর্য কাঁঠালিচাঁপা Logo এশিয়া কাপ ও এশিয়ান গেমসের দল ঘোষণা বাংলাদেশের, আছেন কারা Logo এবার ওটিটিতে মুক্তি পাচ্ছে ‘জন নায়াগণ’ Logo মূল সড়কে হকার নয়, নীতিমালা মেনে পুনর্বাসন : ডিএসসিসি Logo ইরান যুদ্ধ শেষ হওয়ার পথে বাধা হয়ে দাঁড়ালে ওমানে হামলার হুমকি ট্রাম্পের Logo সরকারি চাকরিজীবীদের বেতন ১০০ শতাংশ বাড়ছে! Logo স্বাধীনতা ভোগ করতে গিয়ে অন্যের স্বাধীনতা হরণ করা যাবে না : গয়েশ্বর চন্দ্র রায় Logo খিচুরি বিতরণের পর সন্ত্রাসবিরোধী আইনে মামলা, গ্রেপ্তার মহিলা লীগ নেত্রী

ভারতে বাংলাদেশি ২ টাকার ৬০ হাজার নতুন নোট উদ্ধার

ভারতের পশ্চিমবঙ্গের রাইগঞ্জে বাংলাদেশি ২ টাকার ৬০ হাজার নতুন নোট উদ্ধার করেছে দেশটির কাস্টমস বিভাগ। উদ্ধারকৃত নোটের মোট মূল্য ১ লাখ ২০ হাজার বাংলাদেশি টাকা।

সংবাদমাধ্যম টেলিগ্রাফ ইন্ডিয়া জানিয়েছে, মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকালে দুই যুবককে ধাওয়া করার পর এসব নোট উদ্ধার করা হয়।

সংবাদমাধ্যমটি বলছে, মঙ্গলবার সকালে রায়গঞ্জ শহরের উপকণ্ঠে উত্তর দিনাজপুর জেলার হেমতাবাদ থানার আওতাধীন ঠাকুরবাড়ি এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় কাস্টমস বিভাগের একটি দল।

অভিযানকালে কাস্টমস কর্মকর্তারা নম্বর প্লেটবিহীন একটি মোটরসাইকেলে দুই যুবককে চলাচল করতে দেখেন। তাদের থামার সংকেত দিলে যুবকরা প্রথমে থামার ভান করে হঠাৎ দ্রুত পালিয়ে যান।

কাস্টমস কর্মকর্তারা একটি গাড়িতে করে তাদের ধাওয়া করেন। এ সময় সন্দেহভাজনরা রাস্তার ওপর বাংলাদেশি মুদ্রার নোট ছুঁড়ে ফেলে পালিয়ে যেতে সক্ষম হয়। পরবর্তীতে ঘটনাস্থল থেকে কাস্টমস কর্তৃপক্ষ ২ টাকার মোট ৬০ হাজার নতুন নোট উদ্ধার করে।

প্রাথমিক তদন্তে জানা গেছে, উদ্ধারকৃত নোটগুলো সম্পূর্ণ নতুন এবং আগে কখনো ব্যবহার করা হয়নি। বাংলাদেশের এত বিপুল সংখ্যক ২ টাকার নোট কীভাবে ভারতে এলো সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

রায়গঞ্জ কাস্টমস বিভাগের সুপারিনটেনডেন্ট অনুজ কুমার দাস জানান, পালিয়ে যাওয়া যুবকদের মধ্যে একজন সিভিক ভলান্টিয়ারের পোশাক পরিহিত ছিল।

তিনি আরও জানান, রায়গঞ্জ কাস্টমস বিভাগের ইতিহাসে এটাই প্রথম, এত বিপুল পরিমাণ বাংলাদেশি মুদ্রা জব্দের ঘটনা। ঘটনাটি ঘিরে তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।

সূত্র: টেলিগ্রাফ ইন্ডিয়া।

বাংলা৭১নিউজ/এসএকে

Tag :

প্রতারণা ঠেকাতে হোয়াটসঅ্যাপে নতুন ‘স্ক্যাম অ্যালার্ট’ ফিচার

ভারতে বাংলাদেশি ২ টাকার ৬০ হাজার নতুন নোট উদ্ধার

আপডেট সময় ০৩:৩৫:৪৮ অপরাহ্ন, বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫