বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১০:৫৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
ইরানের নতুন সুপ্রিম লিডার হলেন খামেনির ছেলে মোজতবা যুদ্ধে ৬৫০ মার্কিন সেনা হতাহত: দাবি ইরানের ঢাকায় মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন ঢাকা ও গাজীপুর সিটি করপোরেশনের তিন প্রশাসক ইরান বসতে চায়, আমি বলেছি ‘অনেক দেরি হয়ে গেছে’: ট্রাম্প চুক্তিতে চার সচিব নিয়োগ দিল সরকার ইরানের প্রেসিডেন্ট কার্যালয়ে হামলার দাবি ইসরায়েলের ১০ মার্চ কড়াইল বস্তি থেকে ফ্যামিলি কার্ড বিতরণ শুরু করবেন প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবাসনে যুক্তরাজ্যকে পাশে চায় বাংলাদেশ সমঝোতার প্রস্তাব প্রত্যাখ্যান, লড়াই চালিয়ে যাওয়ার ইঙ্গিত ইরানের

আতাউর রহমান বিক্রমপুরী গ্রেফতার

বাংলা৭১নিউজ ঢাকা:
  • আপডেট সময় বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫
  • ২৯ বার পড়া হয়েছে

মাওলানা আতাউর রহমান বিক্রমপুরীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) দিবাগত রাতে নরসিংদী থেকে তাকে গ্রেফতার করা হয়।

বুধবার (২৪ ডিসেম্বর) দুপুরে ডিএমপির উপ-কমিশনার (মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অধিযাচনের (অনুরোধ) ভিত্তিতে আতাউর রহমান বিক্রমপুরীকে নরসিংদী থেকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। পরে তাকে জিএমপিতে হস্তান্তর করা হয়।

জিএমপির একটি সূত্র জানায়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ আতাউর রহমান বিক্রমপুরীকে আটক করে টঙ্গী পূর্ব থানায় হস্তান্তর করে। পরে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে টঙ্গী পূর্ব থানা থেকে তাকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।

এ বিষয়ে টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী হাসান বলেন, তার বিরুদ্ধে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আটকাদেশ ছিল। ডিএমপি আটকের পর আমাদের কাছে দেয়, এরপর আমরা তাকে কাশিমপুর কারাগারে পাঠাই।

বাংলা৭১নিউজ/এবি

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2018-2025
Theme Dwonload From ThemesBazar.Com