সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৫:৪৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
সংরক্ষিত নারী আসনে বিএনপি ৩৬, জামায়াত পাচ্ছে ১৩ আসন পুঁজিবাজারের উন্নয়নে বড় পরিকল্পনা সরকারের, আসছে নতুন ৩ আইন হামের টিকা ‘সংকটে’ সাড়ে ৫ বছর ক্যাম্পেইন হয়নি, দায় গত সরকারের ‘বাংলাদেশ-পাকিস্তানের মধ্যে যৌথভাবে কাজ করার নতুন সুযোগ সৃষ্টি করেছে’ ভারত থেকে পাইপলাইনে ডিজেল আমদানিসহ নানা ইস্যুতে আলোচনা ড. ইউনূসসহ অন্তর্বর্তী সরকারের সব উপদেষ্টার দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে লিগ্যাল নোটিশ ২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলার অর্থনীতির লক্ষ্য : অর্থমন্ত্রী মার্কিন-ইসরায়েলি হামলায় আইআরজিসির গোয়েন্দা প্রধান নিহত এবারও ভারতে ইলিশ পাঠানো হবে কিনা এটি সরকার প্রধানের বিষয় : মৎস্যমন্ত্রী ভূমধ্যসাগরে নৌযান ডুবে ৭০ অভিবাসনপ্রত্যাশী নিখোঁজ, উদ্ধার বাংলাদেশিসহ ৩২

টাঙ্গাইলে বিএনপির ব্যাপক প্রস্তুতি, ঢাকায় যাবেন ৫০ হাজার নেতাকর্মী

টাঙ্গাইল প্রতিনিধি:
  • আপডেট সময় বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫
  • ৩৮ বার পড়া হয়েছে

প্রায় দেড় যুগ পর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে কেন্দ্র করে টাঙ্গাইলে বিএনপির নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। ছাত্রদল, যুবদলসহ বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠন ব্যাপক প্রস্তুতি নিয়েছে। বিএনপির নেতাকর্মীদের নজর এখন ২৫ ডিসেম্বরের দিকে। মঙ্গলবার থেকেই অনেক নেতাকর্মী ঢাকায় অবস্থান করছেন বলে জানা গেছে।

প্রত্যাবর্তন অনুষ্ঠানে যোগ দিতে টাঙ্গাইল থেকে প্রায় পাঁচ শতাধিক বাস ছাড়াও মাইক্রোবাস, প্রাইভেটকার এবং একটি ট্রেন রিজার্ভ করা হয়েছে। টাঙ্গাইল থেকে ৫০ হাজার নেতাকর্মী ঢাকায় যাবেন বলে জানিয়েছেন টাঙ্গাইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট ফরহাদ ইকবাল। তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে জেলার নেতারা কয়েক দিন ধরে বৈঠক ও সভা করেছেন। উপজেলা থেকে শুরু করে জেলা পর্যায়ের সব নেতাকর্মী ঢাকায় যাবেন।

টাঙ্গাইল জেলা ছাত্রদলের সদস্য সচিব এম এ বাতেন বলেন, আমরা নেতার আসার অপেক্ষায় আছি। আমাদের নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা শুরু হয়েছে। আমরা রাজনীতি শুরু করেছি, কিন্তু অনেকেই নেতা তারেক রহমানকে দেখিনি। আমি ২০০০ সাল থেকে রাজনীতি শুরু করেছি, কিন্তু নেতাকে সামনাসামনি দেখার সুযোগ হয়নি। ভিডিও কনফারেন্সের মাধ্যমেই তাকে দেখেছি। নেতাকে এক নজর দেখার জন্য আমরা মুখিয়ে আছি।

তিনি বলেন, আমাদের ১২টি উপজেলা থেকে ১৫ থেকে ২০ হাজার ছাত্রদল নেতাকর্মী ঢাকায় যাবে। অনেকেই মঙ্গলবার থেকেই ঢাকায় অবস্থান করছেন।

টাঙ্গাইল জেলা যুবদলের সদস্য সচিব খন্দকার তৌহিদুল ইসলাম বাবু বলেন, যার ডাকে আমরা আমাদের প্রাণ দিতে প্রস্তুত ছিলাম এবং এখনও আছি। আমাদের বয়স যখন কম ছিল, তখন নেতা তারেক রহমানের নেতৃত্ব কাছে থেকে পাইনি দূর থেকে পেয়েছি। আমরা যারা আছি, সবাই আবেগ ও অনুভূতির মধ্যে আছি। তারেক রহমান দেশে আসছেন এতে আমরা উৎফুল্ল। তিনি দেশের সার্বিক মঙ্গলার্থে ভূমিকা রাখবেন।

তিনি বলেন, টাঙ্গাইলে ১২টি উপজেলা নিয়ে ৮টি সংসদীয় আসন রয়েছে। প্রতিটি আসন ও উপজেলা থেকে নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ জনগণও ঢাকায় যাবে। উপজেলা গুলোতে ৫০ থেকে ৬০টি বাস রিজার্ভ করে রাখা হয়েছে। আমরা ধারণা করছি, প্রত্যেক উপজেলা থেকে প্রায় ৫ হাজার মানুষ ঢাকায় যাবে।

টাঙ্গাইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট ফরহাদ ইকবাল বলেন, নেতা তারেক রহমান দেশে আসছেন এটি আমাদের নেতাকর্মীদের কাছে ঈদের আনন্দের মতো। এত দিন পর নেতার আগমন এক ভিন্ন রকম অনুভূতি সৃষ্টি করেছে।

আমরা সবাই খুব খুশি। এতে দল আরও ঐক্যবদ্ধ হবে। দেশের গণতন্ত্র ও সার্বভৌমত্ব রক্ষার্থে এই মুহূর্তে তারেক রহমানের দেশে এসে নেতৃত্ব দেওয়া অত্যন্ত প্রয়োজন।

তিনি বলেন, সারা দেশের নেতাকর্মীরা নেতা তারেক রহমানকে বরণ করে নেবে। টাঙ্গাইলের প্রতিটি উপজেলা থেকে নেতাকর্মীরা উৎসাহ-উদ্দীপনা নিয়ে ঢাকায় যাবে। আমরা উপজেলা পর্যায়ের নেতাকর্মীদের সঙ্গে কথা বলেছি। ইতোমধ্যে অনেক নেতাকর্মী ঢাকায় অবস্থান করছেন।

আশা করছি, প্রায় পাঁচ শতাধিক বাসে নেতাকর্মীরা ঢাকায় যাবেন। এ ছাড়া মাইক্রোবাস ও প্রাইভেটকারেও নেতাকর্মীরা যাত্রা করবেন। একটি ট্রেন রিজার্ভ করে রাখা হয়েছে। অনেক নেতাকর্মী মঙ্গলবার থেকেই ঢাকায় অবস্থান করছেন এবং বুধবার বেশিরভাগ নেতাকর্মী ঢাকায় অবস্থান করবেন।

বাংলা৭১নিউজ/এসএকে

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2018-2025
Theme Dwonload From ThemesBazar.Com