শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৬:০৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
উৎপাদন শুরুর অনুমতি পেল রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র লেবানন ও ইসরায়েলের মধ্যে ১০ দিনের যুদ্ধবিরতি ঘোষণা ট্রাম্পের নতুন ২ দিবস, একটিতে সরকারি ছুটি ইরান চুক্তিতে রাজি না হলে ফের যুদ্ধ শুরু হবে, হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের অন্তর্বর্তী সরকার হামের টিকা দেশে না আনায় অনেক শিশু মারা গেছে স্বাধীনতা পদক হস্তান্তর করেছেন প্রধানমন্ত্রী জনদুর্ভোগের কথা চিন্তা করে জ্বালানি তেলের দাম বাড়ানো হয়নি: প্রধানমন্ত্রী পদ্মা ব্যারেজ নির্মাণে সরকার অগ্রাধিকার দিচ্ছে: পানিসম্পদ মন্ত্রী চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ৪ লেন করার পরিকল্পনা নেওয়া হয়েছে : সড়কমন্ত্রী আওয়ামী লীগের আমলের হয়রানিমূলক মামলা প্রত্যাহারের পদক্ষেপ নেওয়া হয়েছে : আইনমন্ত্রী

নেইমারের হাঁটুতে সফল অস্ত্রোপচার, খেলতে পারবেন বিশ্বকাপ?

বাংলা৭১নিউজ,ডেস্ক:
  • আপডেট সময় বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫
  • ৬৭ বার পড়া হয়েছে

ব্রাজিল ও সান্তোসের ফরোয়ার্ড নেইমারের বাঁ হাঁটুতে সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। ক্ষতিগ্রস্ত মেনিস্কাস সারাতে আর্থ্রোস্কোপিক সার্জারি করা হয় বলে জানিয়েছে সান্তোস কর্তৃপক্ষ।

৩৩ বছর বয়সী এই তারকা ফুটবলার পুরো মৌসুমজুড়েই চোট নিয়ে খেলেছেন। কঠিন সময় পার করা সান্তোসকে ব্রাজিলের শীর্ষ লিগ থেকে অবনমন এড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন নেইমার। মৌসুমের শেষ চার ম্যাচে হাঁটুর ব্যথা নিয়েই খেলেন তিনি এবং পাঁচটি গোল করে দলের টিকে থাকাকে নিশ্চিত করেন।

সান্তোস জানিয়েছে, ব্রাজিল জাতীয় দলের চিকিৎসকই নেইমারের এই অস্ত্রোপচারটি করেছেন। এর আগে একই চিকিৎসক ২০২৩ সালে নেইমারের পায়ের হাড় ভাঙা এবং এসিএল ছিঁড়ে যাওয়ার অস্ত্রোপচারও করেছিলেন।

এই সফল অপারেশন ২০২৬ বিশ্বকাপের আগে ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তির পরিকল্পনায় নেইমারের ফেরার সম্ভাবনা বাড়াল। ব্রাজিলের হয়ে সর্বোচ্চ গোলদাতা নেইমার ১২৮ ম্যাচে ৭৯ গোল করলেও গত দুই বছরের বেশি সময় ধরে জাতীয় দলের হয়ে মাঠে নামেননি।

চলতি বছরের জানুয়ারিতে সৌদি প্রো লিগের আল-হিলাল ছেড়ে নিজের শৈশবের ক্লাব সান্তোসে ফেরেন নেইমার। আল-হিলালের হয়ে ১৮ মাসে তিনি মাত্র সাতটি ম্যাচ খেলতে পেরেছিলেন।

নেইমারের সান্তোসের সঙ্গে বর্তমান চুক্তির মেয়াদ শেষ হবে বছরের শেষে। তবে নতুন চুক্তি নিয়ে ক্লাবটির সঙ্গে আলোচনা চলছে বলে জানা গেছে।

বাংলা৭১নিউজ/এসএন

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2018-2025
Theme Dwonload From ThemesBazar.Com