মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬, ০৮:২৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
১২ ফেব্রুয়ারি পর্যন্ত সব ধরনের সংগঠনের নির্বাচন স্থগিতের নির্দেশ ইসির স্বর্ণের দামে বড় লাফ, ভাঙল সব রেকর্ড নির্বাচনে যেন আর ডাকাতি না হয়, সেই ব্যবস্থা করতে হবে: প্রধান উপদেষ্টা হাসিনা-জয়সহ ১১৩ জনকে অব্যাহতির সুপারিশ পিবিআইয়ের এলপিজি আমদানির চিন্তা করছে সরকার: জ্বালানি উপদেষ্টা ফরিদপুরে ট্রেনের ধাক্কায় পিকআপে থাকা দুই ভাইসহ নিহত ৩ মোস্তাফিজকে বাদ দিয়ে ভারতে খেলতে যাওয়ার প্রস্তাব আইসিসির সিলেট থেকে শুরু, আরও যেসব জেলায় যাবেন তারেক রহমান গণভোট ভবিষ্যৎ বাংলাদেশের রাষ্ট্রব্যবস্থা নির্ধারণ করবে : আলী রিয়াজ নির্বাচনে ৫ লাখ ৫৫ হাজার আনসার-ভিডিপি মোতায়েন থাকবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

১১৯ আসনে প্রার্থী ঘোষণা জাপা-জেপির

বাংলা৭১নিউজ, ঢাকা
  • আপডেট সময় মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫
  • ৩৭ বার পড়া হয়েছে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ১১৯ আসনে প্রার্থী ঘোষণা করেছে ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদের জাতীয় পার্টি (জাপা) এবং আনোয়ার হোসেন মঞ্জুর জাতীয় পার্টির (জেপি) নেতৃত্বে গঠিত নতুন রাজনৈতিক জোট ‘জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট (এনডিএফ)’।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) রাজধানীর বনানীর হোটেল শেরাটনের বলরুমে এক জনাকীর্ণ সংবাদ সম্মেলনে ১১৯টি সংসদীয় আসনে ১৩১ জন প্রার্থীর নাম ঘোষণা করেছে জোটটি।

সংবাদ সম্মেলনে প্রার্থীদের নাম ঘোষণা করেন জাতীয় পার্টির নির্বাহী চেয়ারম্যান মুজিবুল হক চুন্নু। এসময় উপস্থিত ছিলেন আনিসুল ইসলাম মাহমুদ, আনোয়ার হোসেন মঞ্জু, কাজী ফিরোজ রশিদ, গোলাম সারোয়ার মিলনসহ জোটের কেন্দ্রীয় নেতারা।

কোন আসনে কে প্রার্থী

ঢাকা-১৩: শফিকুল ইসলাম সেন্টু

ঢাকা-১৪: জাহাঙ্গীর আলম পাঠান

ঢাকা-১৬: আমানত হোসেন আমানত

নারায়ণগঞ্জ-৩: লিয়াকত হোসেন খোকা (সাবেক এমপি)

শরীয়তপুর-১: অ্যাডভোকেট মাসুদুর রহমান মাসুদ

টাঙ্গাইল-৫: অ্যাডভোকেট আব্দুস সালাম চাকলাদার

চট্টগ্রাম ও বরিশাল বিভাগ

চট্টগ্রাম-১২: সিরাজুল ইসলাম চৌধরী (সাবেক এমপি)

চট্টগ্রাম-৭: মো. নজরুল ইসলাম (সাবেক এমপি)

ফেনী-১: নাজমা আক্তার (সাবেক এমপি)

বরিশাল-৬: নাসরিন জাহান রতনা (সাবেক এমপি)

কক্সবাজার-১: মো. শামসুল আলম

লক্ষ্মীপুর-১: মো. বেলাল হোসেন

রাজশাহী ও রংপুর বিভাগ

বগুড়া-৬: নুরুল ইসলাম ওমর (সাবেক এমপি)

নীলফামারী-৩: মেজর (অবঃ) রানা মোহাম্মদ সোহেল (সাবেক এমপি)

কুড়িগ্রাম-২: পনির উদ্দিন আহম্মেদ (সাবেক এমপি)

ঠাকুরগাঁও-১: মো. রেজাউর রাজী স্বপন চৌধুরী

রাজশাহী-১: বরুন সরকার

অন্যান্য অঞ্চল

সিলেট-২: ইয়াহ ইয়া চৌধুরী (সাবেক এমপি)

ফরিদপুর-২: শাহ মোহাম্মদ আবু জাফর (সাবেক এমপি)

কুমিল্লা-৮: নুরুল ইসলাম মিলন (সাবেক এমপি)

জামালপুর-৪: ইঞ্জিনিয়ার মামুন অর রশীদ (সাবেক এমপি)

দ্বৈত প্রার্থী দেওয়া হয়েছে যেসব আসনে

জোটটি কৌশলী কারণে ১১টি আসনে একাধিক প্রার্থীর নাম ঘোষণা করেছে। আসনগুলো হলো- ঢাকা-১০, ঢাকা-১৭, ঢাকা-১৮, চট্টগ্রাম-৯, বরিশাল-৪, বরিশাল-৬, ঝালকাঠি-২, শেরপুর-১, শরীয়তপুর-১, বরগুনা-১ ও টাঙ্গাইল-৮।

জেপি ও শরিক দলের উল্লেখযোগ্য প্রার্থী

কুমিল্লা-৫: শওকত মাহমুদ

নারায়ণগঞ্জ-৪: গোলাম মোর্শেদ রনি

খুলনা-১: মির্জা আজম

কুড়িগ্রাম-৪: মো. রুহুল আমিন

বাংলা৭১নিউজ/এএস

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2018-2025
Theme Dwonload From ThemesBazar.Com