শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ১২:৫৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
কুষ্টিয়ায় ১৮ ঘণ্টার ব্যবধানে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু শিগগিরই তেলের দামের বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে : অর্থমন্ত্রী ঐক্যবদ্ধ প্রচেষ্টা থাকলে দেশে-বিদেশে বাংলাদেশের বিজয় অব্যাহত থাকবে একদিনে দুই যুদ্ধবিমান, তিন ড্রোন ও দুই মিসাইল ভূপাতিতের দাবি ইরানের চ্যাম্পিয়নদের জন্য আর্থিক পুরস্কার ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর টাইব্রেকারে ভারতকে কাঁদিয়ে সাফে চ্যাম্পিয়ন বাংলাদেশ জ্বালানি তেলের মূল্য সমন্বয়ের সিদ্ধান্ত আসতে পারে: অর্থমন্ত্রী ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামে আক্রান্ত ৯৪৭, মৃত্যু ৩ আর একটু সময় পেলে সহজেই হরমুজ প্রণালি খুলে দিতে পারব: ট্রাম্প দাবদাহে পুড়ছে চুয়াডাঙ্গা, মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা

স্বর্ণের দামে ফের বড় লাফ, ভরি ছাড়াল ২ লাখ ২২ হাজার

বাংলা৭১নিউজ,ডেস্ক
  • আপডেট সময় সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫
  • ১৩৮ বার পড়া হয়েছে

মাত্র একদিনের ব্যবধানে দেশের বাজারে স্বর্ণের দামে ফের বড় লাফ। এবার ভরিতে বাড়ল ৩ হাজার ৯৬৬ টাকা। ফলে এক ভরি স্বর্ণ কিনতে এখন গুণতে হবে ২ লাখ ২২ হাজার ৮৩ টাকা।

সোমবার (২২ ডিসেম্বর) রাতে এক বিজ্ঞপ্তিতে স্বর্ণের দাম বৃদ্ধির এ তথ্য জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।

সংগঠনটি জানিয়েছে, মঙ্গলবার (২৩ ডিসেম্বর) থেকেই নতুন দাম কার্যকর হবে। স্বর্ণের দামের এমন বড় লাফের কারণও জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য বেড়েছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

নতুন দাম অনুযায়ী, দেশের বাজারে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম পড়বে ২ লাখ ২২ হাজার ৮৩ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ১১ হাজার ৯৯৩ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮১ হাজার ৭২৫ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৫১ হাজার ৩৯৯ টাকা নির্ধারণ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বাজুস আরও জানায়, স্বর্ণের বিক্রয়মূল্যের সঙ্গে আবশ্যিকভাবে সরকার-নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট ও বাজুস-নির্ধারিত ন্যূনতম মজুরি ৬ শতাংশ যুক্ত করতে হবে। তবে গহনার ডিজাইন ও মানভেদে মজুরির তারতম্য হতে পারে।

এর আগে রোববার (২১ ডিসেম্বর) রাতে এক বিজ্ঞপ্তিতে স্বর্ণের দাম বৃদ্ধির কথা জানায় বাজুস। সেদিন ভরিতে ১ হাজার ৫০ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয় ২ লাখ ১৮ হাজার ১১৭ টাকা।

তার আগে গত ১৫ ডিসেম্বর দেশের বাজারে টানা দ্বিতীয় দফায় স্বর্ণের দাম সমন্বয় করা হয়। ওইদিন ১ হাজার ৪৭০ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ লাখ ১৭ হাজার ৬৭ টাকা নির্ধারণ করা হয়।

এদিকে স্বর্ণের পাশাপাশি দেশের বাজারে বেড়েছে রুপার দামও। ভরিতে ৩৮৫ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম নির্ধারণ করা হয়েছে ৪ হাজার ৯৫৭ টাকা।

সোমবার (২২ ডিসেম্বর) রাতে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাজুস। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) থেকেই নতুন এ দাম কার্যকর হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে রুপার মূল্য বেড়েছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় রুপার নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

বাংলা৭১নিউজ/এএস

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2018-2025
Theme Dwonload From ThemesBazar.Com