ঢাকা ১১:৫৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo হাজারো মানুষের অংশগ্রহণে ঢাকা বিশ্ববিদ্যালয়ে উদযাপিত হলো নবান্ন উৎসব Logo নেদারল্যান্ডসকে ৫ গোলে বিধ্বস্ত করে গ্রুপ চ্যাম্পিয়ন জার্মানি Logo সাঈদ খোকনের বিরুদ্ধে ৩০টির বেশি মামলা, জিজ্ঞাসাবাদে ডিবি Logo রাজনৈতিকভাবে আওয়ামী লীগকে জায়গা দেওয়ার পর এখন বিএনপি নিজেই সংকটের মুখে: নাহিদ Logo বিমানবন্দর এলাকায় দুই দফা ককটেল বিস্ফোরণ, তিন পথচারী আহত Logo কড়া নিরাপত্তায় ট্রাইব্যুনালে সাবেক আইজিপি-কমিশনার Logo পারিবারিক কলহের সময় যেসব কথা কখনোই বলা উচিত নয় Logo ১৯ যাত্রী নিয়ে প্রথমবার আকাশে চীনের বৈদ্যুতিক উড়োজাহাজ Logo সিলেটে হাম উপসর্গে ২৪ ঘণ্টায় দুই শিশুর মৃত্যু Logo ঢাকা-টাঙ্গাইল ও ময়মনসিংহ মহাসড়ক অবরোধ পোশাক শ্রমিকদের

তারেক রহমানকে সংবর্ধনা দেওয়ার অনুমতি পেল বিএনপি

যুক্তরাজ্যের লন্ডনে ১৭ বছরের প্রবাস জীবন কাটিয়ে আগামী বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ওই দিন রাজধানীর পূর্বাচলের ৩০০ ফিট এলাকায় তার স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে তাকে বর্ণাঢ্য সংবর্ধনা দিতে বিশাল সমাবেশের আয়োজন করবে বিএনপি। এই অনুষ্ঠান আয়োজনের অনুমতি পেয়েছে দলটি।

এই অনুষ্ঠান আয়োজনের অনুমতি দিয়েছেন ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমেদ চৌধুরী। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বরাবর অনুমতিপত্র প্রদান করে একটি চিঠি পাঠিয়েছেন তিনি।

রোববার (২১ ডিসেম্বর) রাতে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ের স্টাফ জাহিদ হোসেন চিঠিটি পৌঁছে দেন।

চিঠিটি গ্রহণ করেন বিএনপি কেন্দ্রীয় কমিটির সদস্য (দপ্তরের দায়িত্বে থাকা) সাত্তার পাটোয়ারী।

বাংলা৭১নিউজ/জেএস

Tag :
জনপ্রিয় সংবাদ

হাজারো মানুষের অংশগ্রহণে ঢাকা বিশ্ববিদ্যালয়ে উদযাপিত হলো নবান্ন উৎসব

তারেক রহমানকে সংবর্ধনা দেওয়ার অনুমতি পেল বিএনপি

আপডেট সময় ০৮:৫৯:৪৩ পূর্বাহ্ন, সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫