বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০১:৫০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
১০ মিনিটের ব্যবধানে ২ গোল করে ইংল্যান্ডকে জেতালেন কেইন জ্বালানি খাতে সহায়তা বাড়াচ্ছে জাপান, নৌবাহিনী পাচ্ছে ৫ প্যাট্রোল বোট রেমিট্যান্সে ইতিহাস গড়ল বাংলাদেশ রাত পোহালেই এইচএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে পৌনে ১৩ লাখ শিক্ষার্থী ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ১৬৩ রাজধানী ঘিরে বৃত্তাকার সড়ক ও নৌপথের অগ্রগতি কতটা, জানলেন প্রধানমন্ত্রী ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা ও অনলাইন প্রচারণা জোরদারের আহ্বান মির্জা ফখরুলের সদর হাসপাতালগুলোতে সিসিইউ চালু করা গেলে মৃত্যুহার কমানো সম্ভব : জুবাইদা রহমান সংবিধান সংস্কারে সুযোগ না পেলে জনগণের ম্যান্ডেট বাস্তবায়নের আন্দোলন চলবে সন্ত্রাসবাদকে কখনোই যৌক্তিক বলা যেতে পারে না : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

জুলাই যোদ্ধাদের নিরাপত্তা নিশ্চিতসহ ৩ দাবি

বাংলা৭১নিউজ ঢাকা:
  • আপডেট সময় রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫
  • ১০৬ বার পড়া হয়েছে

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই আন্দোলনের যোদ্ধা শহীদ শরিফ ওসমান হাদির হত্যাকারীদের গ্রেপ্তার ও দ্রুত বিচার, জুলাই যোদ্ধাদের নিরাপত্তা এবং সকল নাগরিকের পূর্ণাঙ্গ নিরাপত্তা নিশ্চিতের তিন দফা দাবি জানিয়েছে চিলড্রেন ভয়েস অব হিউম্যানিটি।

রোববার (২১ ডিসেম্বর) জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধনে এসব দাবি জানান সংগঠনের আহ্বায়ক জাইমা নূর।

মানববন্ধনে ভিকারুন্নেসা স্কুল অ্যান্ড কলেজ, ইম্পেরিয়াল ন্যাশনাল হাই স্কুল, বটমনিহোম বালিকা বিদ্যালয়, ধানমন্ডি গভর্নমেন্ট গার্লস হাই স্কুল এবং মোহাম্মদপুর মারকাজুল তাতিয়া মাদ্রাসাসহ বিভিন্ন স্কুল ও মাদ্রাসার শিক্ষার্থী ও অভিভাবকরা অংশ নেন। 

বক্তব্যে জাইমা নূর বলেন, ওসমান হাদি শুধুমাত্র জুলাইয়ের গণঅভ্যুত্থানের প্রথম সারির যোদ্ধাই ছিলেন না, তিনি ছিলেন একজন শিক্ষক। যেখানে শিক্ষকতা করেছেন, সেখানকার শিক্ষার্থীদের কাছে তিনি ছিলেন অত্যন্ত প্রিয়। একজন শিক্ষকের এমন অকালে চলে যাওয়া আমরা কোনোভাবেই মেনে নিতে পারছি না।

তিনি বলেন, হাদির হত্যার কঠোর বিচার না হলে সন্ত্রাসীদের সাহস আরও বেড়ে যাবে এবং তারা নতুন করে সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িয়ে পড়বে। তাই অবিলম্বে খুনিদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।

শিশুদের নিরাপত্তার বিষয়টি তুলে ধরে তিনি আরও বলেন, আজকের শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ। তাদের সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। একইসঙ্গে যাদের আত্মত্যাগের মাধ্যমে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি, সেই জুলাই যোদ্ধাদের নিরাপত্তাও নিশ্চিত করতে হবে। আমরা আর কোনো হাদিকে হারাতে চাই না। 

ধানমন্ডি গভর্নমেন্ট গার্লস হাই স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী সাদিকা ফারজানা বলে, আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি। আমাদের সুরক্ষা ও নিরাপত্তা চাই। হাদি চাচ্চুর খুনিদের দ্রুত গ্রেপ্তার করে শাস্তি দিতে হবে।

মানববন্ধনে ভিকারুন্নেসা স্কুল অ্যান্ড কলেজের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ফাতেমা তুজ জোহরা বলেন, আমরা হাদি চাচ্চুর বিচার চাই। আমরা শান্তি চাই।

বাংলা৭১নিউজ/এসএকে

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com