ঢাকা ০৪:১৪ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত Logo কারাগারে থেকে কীভাবে গাড়িতে আগুন দিলেন সাবেক মেজর সাদিক? ব্যাখ্যা দিল ভাটারা পুলিশ Logo বিদ্যুৎ সংকটের সুযোগ নিয়ে রাজপথে বিশৃঙ্খলার চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী Logo সরকারের গুরুত্বপূর্ণ পদ পাচ্ছেন মুশফিক ফজল আনসারী Logo সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন অসুস্থ, আপাতত বিদেশ যাচ্ছেন না Logo রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা Logo ৩ শর্তে ভারত সফরে যাবেন তারেক রহমান Logo মস্কোতে ইউক্রেনের ড্রোন হামলা, নিহত ১ Logo প্রযুক্তি খাতে সহযোগিতা বাড়িয়ে দ্বিপাক্ষিক বাণিজ্য জোরদারের উদ্যোগ বাংলাদেশ-লিথুয়ানিয়ার Logo ভাঙ্গায় কুমার নদে নিখোঁজের ২০ ঘণ্টা পর কৃষকের মরদেহ উদ্ধার

হুইলচেয়ার ব্যবহারকারী নারী যাচ্ছেন মহাকাশে

হুইলচেয়ার ব্যবহার করা এক পঙ্গু নারী প্রথমবারের মতো মহাকাশ ভ্রমণে যাচ্ছেন। যুক্তরাষ্ট্রের ধনকুবের জেফ বেজোসের মহাকাশ প্রতিষ্ঠান ব্লু অরিজিন তাকে মহাকাশে পাঠাচ্ছে।

মহাকাশযাত্রায় অংশ নিতে যাওয়া ওই নারীর নাম মাইকেলা বেনাথাস। তিনি পেশায় একজন মহাকাশ ও মেকাট্রনিক্স প্রকৌশলী। ব্লু অরিজিনের নিউ শেফার্ড রকেটের মাধ্যমে এনএস-৩৭ মিশনে আরও পাঁচজনের সঙ্গে তিনি মহাকাশে যাবেন। 

২০১৮ সালে পাহাড়ি এলাকায় মোটরসাইকেল চালানোর সময় দুর্ঘটনায় মাইকেলা বেনাথাসের পায়ে গুরুতর আঘাত লাগে। ওই দুর্ঘটনার পর তিনি পঙ্গুত্ব বরণ করেন এবং তখন থেকেই হুইলচেয়ারের ওপর নির্ভরশীল হয়ে চলাচল করছেন। তবে শারীরিক প্রতিবন্ধকতা তাকে থামিয়ে রাখতে পারেনি মহাকাশে যাওয়ার স্বপ্ন থেকে।

এই অভিযানে অংশগ্রহণকারীরা কোনো মহাকাশ স্টেশনে অবস্থান করবেন না। তারা পৃথিবী থেকে রকেটে করে প্রায় ১০০ কিলোমিটার উচ্চতায় পৌঁছে আবার পৃথিবীতে ফিরে আসবেন। আন্তর্জাতিকভাবে পৃথিবীর বায়ুমণ্ডলের ১০০ কিলোমিটার উপরের অংশকে মহাকাশ হিসেবে ধরা হয়।

ব্লু অরিজিন অর্থের বিনিময়ে সাধারণ মানুষকে মহাকাশ ভ্রমণের সুযোগ দিয়ে থাকে। তবে এ যাত্রা অত্যন্ত ব্যয়বহুল। প্রতিষ্ঠানটি এখনো আনুষ্ঠানিকভাবে খরচের পরিমাণ প্রকাশ না করলেও, আগে যারা এই রকেটে মহাকাশে গেছেন তাদের প্রত্যেকের ২ থেকে ৩ লাখ মার্কিন ডলার ব্যয় হয়েছে বলে জানা গেছে। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ২ কোটি ৪০ লাখ টাকা।

মাইকেলা বেনাথাসের সঙ্গে যেসব পাঁচজন মহাকাশে যাচ্ছেন, তাদের মধ্যে দুজন এই অভিযানের অর্থায়ন করেছেন বলে জানা গেছে। এই অভিযানের মাধ্যমে মহাকাশ ভ্রমণে প্রতিবন্ধী ব্যক্তিদের অংশগ্রহণের একটি নতুন দৃষ্টান্ত স্থাপিত হতে যাচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

সূত্র: এনডিটিভি

বাংলা৭১নিউজ/এএস

Tag :

জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত

হুইলচেয়ার ব্যবহারকারী নারী যাচ্ছেন মহাকাশে

আপডেট সময় ১১:৩৯:৫২ অপরাহ্ন, শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫