শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ১১:২৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
চ্যাম্পিয়নদের জন্য আর্থিক পুরস্কার ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর টাইব্রেকারে ভারতকে কাঁদিয়ে সাফে চ্যাম্পিয়ন বাংলাদেশ জ্বালানি তেলের মূল্য সমন্বয়ের সিদ্ধান্ত আসতে পারে: অর্থমন্ত্রী ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামে আক্রান্ত ৯৪৭, মৃত্যু ৩ আর একটু সময় পেলে সহজেই হরমুজ প্রণালি খুলে দিতে পারব: ট্রাম্প দাবদাহে পুড়ছে চুয়াডাঙ্গা, মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা বাসের চাকা ফেটে সেতুতে ধাক্কা, প্রাণ গেল ৩ জনের ট্রাম্পের নতুন হুমকিতেও অনড় ইরান, বিদ্যুৎকেন্দ্রে হামলাকে ‌‌‘যুদ্ধাপরাধ’ আখ্যা শত্রুপক্ষের হামলায় ভেঙে গেল ইরানের সবচেয়ে উঁচু সেতু, শতাধিক হতাহত এবার বিকল্প পথে সৌদি থেকে আসছে ১ লাখ টন তেল

শিল্পের প্রতিবন্ধকতা দূর করতে কাজ করছে বিসিআই

বাংলা৭১নিউজ ঢাকা:
  • আপডেট সময় শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫
  • ৬৩ বার পড়া হয়েছে

বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজের (বিসিআই) ৩৯তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২০ ডিসেম্বর) বিসিআই বোর্ডরুমে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় বিসিআই সভাপতি জানান, দেশের সব প্রকার শিল্পের বিভিন্ন ধরনের প্রতিবন্ধকতা দূর করতে কাজ করছে সংগঠনটি। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সভায় সভাপতিত্ব করেন বিসিআইয়ের সভাপতি আনোয়ার-উল আলম চৌধুরী (পারভেজ)। সভার শুরুতে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মৃত্যুতে শোক প্রস্তাব গ্রহণ এবং তার আত্মার মাগফিরাত কামনায় ১ মিনিট নীরবতা পালন করা হয়। পরবর্তীতে বিসিআইয়ের মরহুম সদস্যদের আত্মার মাগফিরাত কামনা করা হয়। সম্প্রতি মৃত্যুবরণকারী প্রতিষ্ঠাতা পরিচালক সৈয়দ মঞ্জুর এলাহি ও সাবেক সভাপতি এটিএম ওয়াজিউল্লাহর মৃত্যুতে শোক প্রস্তাব গ্রহণ করা হয় ও নিহতদের আত্মার শান্তি কামনা করা হয়।

বিসিআই সভাপতি আনোয়ার-উল আলম চৌধুরী বলেন, সবার সহযোগিতা ও সমর্থন নিয়ে বিসিআই তার সদস্যদের স্বার্থ রক্ষায় কাজ করে যাচ্ছে। দেশের একক ও একমাত্র জাতীয় শিল্প চেম্বার হিসেবে বিসিআই দেশের সব প্রকার শিল্পের বিভিন্ন ধরনের প্রতিবন্ধকতা দূর করার জন্য কাজ করে চলেছে। বিশেষ করে রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকে শিল্পের সমস্যা সমাধানে সরকারের বিভিন্ন মহলের সঙ্গে কাজ করে চলেছে সংগঠনটি।

বিসিআই সভাপতি আরও বলেন, উৎপাদনশীলতা বৃদ্ধি করে বর্তমান শিল্পের প্রতিযোগিতামূলকতা বজায় রাখার জন্য সব শিল্প এলাকায় গ্যাস ও বিদ্যুতের সরবরাহ নিশ্চিত করতে হবে। উৎপাদনের কার্যকর সরবরাহ শৃঙ্খল বজায় রাখার জন্য এবং উৎপাদনের সুষ্ঠু পরিচালনার জন্য আমাদের মসৃণ গণতান্ত্রিক রূপান্তর করা প্রয়োজন। আরও কর্মসংস্থানের সুযোগ তৈরি ও আয় বৈষম্য কমাতে আমাদের টেকসই এমএসএমই উন্নয়ন পরিবেশের ওপর মনোযোগ দেওয়া দরকার।

আনোয়ার-উল আলম চৌধুরী আরও বলেন, শিল্প খাতে গবেষণা ও উদ্ভাবনের জন্য শিক্ষাবিদ, শিল্প এবং সরকারের যৌথ সহযোগিতা প্রয়োজন। পণ্য টেস্টিং ও সার্টিফিকেশন উদ্যোক্তা-বান্ধব করতে হবে। নতুন উদ্যোক্তা ও স্টার্ট-অ্যাপগুলোকে সংশ্লিষ্ট সরকারি সংস্থাগুলোর সহায়তা প্রদান করা দরকার। উৎপাদন শিল্পের প্রবৃদ্ধির ওপর দৃষ্টি দিয়ে ভ্যাট এবং কর কাঠামোকে যুক্তিসঙ্গত করতে হবে।

নির্ধারিত আলোচ্যসূচি অনুযায়ী সভাপতির অনুমতিক্রমে সভার কার্যক্রম পরিচালনা করেন বিসিআইয়ের সেক্রেটারি জেনারেল ড. মো. হেলাল উদ্দিন। আলোচ্যসূচি-১ অনুযায়ী বিগত ৩৮তম সাধারণ সভার কার্যবিবরণী অনুমোদন করা হয়। আলোচ্যসূচি-২ অনুযায়ী বিগত ২০২৪-২৫ অর্থবছরে বিসিআইয়ের কার্যক্রম ও ওই সময়ে দেশের অর্থনৈতিক অবস্থা তুলে ধরেন বিসিআই সভাপতি। আলোচ্যসূচি-৩ অনুযায়ী, বিগত ২০২৪-২০২৫ অর্থবছরের অডিটেড হিসাব অনুমোদন করা হয় এবং আলোচ্যসূচি-৪ অনুযায়ী, চলতি ২০২৫-২০২৬ অর্থবছরের জন্য অডিটর নিয়োগ করা হয়।

বাংলা৭১নিউজ/এবি

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2018-2025
Theme Dwonload From ThemesBazar.Com