ঢাকা ১২:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo মিরপুর-আশুলিয়ায় শ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ Logo আয়ারল্যান্ড উৎসবে বিশেষ পুরস্কার পেল বাংলাদেশের সিনেমা Logo হাজারো মানুষের অংশগ্রহণে ঢাকা বিশ্ববিদ্যালয়ে উদযাপিত হলো নবান্ন উৎসব Logo নেদারল্যান্ডসকে ৫ গোলে বিধ্বস্ত করে গ্রুপ চ্যাম্পিয়ন জার্মানি Logo সাঈদ খোকনের বিরুদ্ধে ৩০টির বেশি মামলা, জিজ্ঞাসাবাদে ডিবি Logo রাজনৈতিকভাবে আওয়ামী লীগকে জায়গা দেওয়ার পর এখন বিএনপি নিজেই সংকটের মুখে: নাহিদ Logo বিমানবন্দর এলাকায় দুই দফা ককটেল বিস্ফোরণ, তিন পথচারী আহত Logo কড়া নিরাপত্তায় ট্রাইব্যুনালে সাবেক আইজিপি-কমিশনার Logo পারিবারিক কলহের সময় যেসব কথা কখনোই বলা উচিত নয় Logo ১৯ যাত্রী নিয়ে প্রথমবার আকাশে চীনের বৈদ্যুতিক উড়োজাহাজ

হাদির লড়াইটা যেন আমরা পরিপূর্ণ করতে পারি : আখতার

জুলাই গণ-অভ্যুত্থানের সম্মুখসারির যোদ্ধা এবং ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদি যেই সাংস্কৃতিক লড়াই শুরু করেছিলেন, সেই সাংস্কৃতিক লড়াই পরিপূর্ণ করার প্রত্যাশা ব্যক্ত করেছেন জাতীয় নাগরিক পার্টির সদস্যসচিব আখতার হোসেন। শনিবার (২০ ডিসেম্বর) জাতীয় সংসদ ভবন এলাকায় শহীদ শরিফ ওসমান হাদির জানাজা নামাজে অংশ নিতে এসে তিনি এ কথা বলেন।

আখতার হোসেন বলেন, ‘আল্লাহ শরিফ ওসমান হাদি ভাইকে কবুল করেছেন বাংলাদেশের স্বাধীনতা ও স্বার্ভভৌমত্বের জন্য। বাংলাদেশকে আধিপত্যবাদের বিরুদ্ধে গিয়ে এই বাংলাদেশকে যেন আমরা নিজেদের মতো করে পরিচালনা করতে পারি।

আমাদের দেশকে যেন আমরা বিদেশি নানা ধরনের আগ্রাসন, বিশেষ করে ভারতীয় আগ্রাসন থেকে মুক্ত করতে পারি। এই বাংলাদেশে গণতান্ত্রিক ধারা বিরাজমন থাকে এবং ওসমান হাদি ভাই যে সাংস্কৃতিক লড়াই শুরু করেছিলেন, সে সাংস্কৃতিক লড়াইকে যেন আমরা পরিপূর্ণ করতে পারি। সে দোয়াই আমরা করব। তার পরিবারের জন্য আমরা দোয়া করি।
তিনি বলেন, ‘শহীদ আবরার ফাহাদ, শহীদ আবু সাঈদসহ যারা জুলাইতে শহীদ হয়েছেন তাদের সবার আত্মার মাগফিরাত আমরা কামনা করি। তারা যে বাংলাদেশ গঠন করতে চেয়েছিলেন, সে বাংলাদেশের পথে যেন আমরা কাজ করে যেতে পারি।

সেই প্রত্যাশা নিয়ে, দোয়া কামনা করে এবং গোটা বাংলাদেশকে জুলাইয়ার পক্ষে দল-মত সব ধরনের পার্থক্য ভুলে গিয়ে আমরা যেন একতাবদ্ধ থেকে জুলাইকে ধারণ করে বাংলাদেশকে রক্ষা করতে পারি, সেই দোয়াই আমরা আল্লাহর কাছে করব।’

বাংলা৭১নিউজ/একেএম

Tag :
জনপ্রিয় সংবাদ

মিরপুর-আশুলিয়ায় শ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ

হাদির লড়াইটা যেন আমরা পরিপূর্ণ করতে পারি : আখতার

আপডেট সময় ০৫:২০:০৯ অপরাহ্ন, শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫