ঢাকা ১১:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo আইসিজের রায় রোহিঙ্গার বিজয়: গাম্বিয়ার বিচারমন্ত্রী Logo লালমনিরহাট সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী Logo লন্ডনে মিয়ানমারের ডিফেন্স অ‍্যাটাশে বহিষ্কার Logo বঙ্গোপসাগরে প্রবল ঘূর্ণিঝড় ‘আকভান’: সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত Logo পাবনাবাসীর স্বপ্নপূরণ, চালু হলো পাবনা-ঢাকা সরাসরি ট্রেন Logo আইসিজের রায়কে সম্মান জানিয়ে মিয়ানমার রোহিঙ্গা প্রত্যাবাসনে সহায়তা করবে Logo সু চি-মিন অং হ্লেইংয়ের জন্য কী বার্তা দিচ্ছে? Logo কয়েকটি গাড়ি পুড়িয়ে সরকার হটানো যাবে না : অ্যাডভোকেট জয়নুল আবেদীন Logo ৬ দিনের সফরে কাল অস্ট্রেলিয়া ও মালয়েশিয়া যাচ্ছেন জামায়াত আমির Logo অবাধ ও গ্রহণযোগ্য ছিল ত্রয়োদশ সংসদ নির্বাচন : স্পিকার

জাতীয় কবির সমাধির পাশে ওসমান হাদির দাফনের কার্যক্রম চলছে

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধির পাশে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির দাফনের জন্য কার্যক্রম চলছে।

শনিবার সকালে ওসমান হাদির দাফনের জন্য কবর খননের কাজ শুরু করা হয়েছে।

শুক্রবার রাত ১২টায় ঢাবি প্রক্টর সাইফুদ্দীন আহমদ গণমাধ্যমকে জানান, হাদির মরদেহ ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরের পাশে দাফন করা হবে। রাত সাড়ে ১০টায় অনুষ্ঠিত ঢাকা বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের জরুরি অনলাইন বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তিনি বলেন, কেবিনেট ডিভিশন এবং ডাকসু থেকে দুইটা আবেদন নিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন দাফনের স্থান সরেজমিনে দেখে এসেছেন। কোন জায়গা খালি আছে এই বিষয়ে তখন তাদের একটা নোট দেওয়া হয়েছিল এবং শুক্রবার রাত সাড়ে ১০টায় অনুষ্ঠিত একটি জরুরি সিন্ডিকেট মিটিংয়ে এই সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়।

ওসমান হাদির দাফন ঘিরে বিশ্ববিদ্যালয় এলাকায় নিরাপত্তাজনিত সম্পর্কিত বিষয়ে সিন্ডিকেটের অনলাইন বৈঠকে আলোচনা হয়েছে।

বাংলা৭১নিউজ/এবি

Tag :
জনপ্রিয় সংবাদ

আইসিজের রায় রোহিঙ্গার বিজয়: গাম্বিয়ার বিচারমন্ত্রী

জাতীয় কবির সমাধির পাশে ওসমান হাদির দাফনের কার্যক্রম চলছে

আপডেট সময় ০১:২৪:২৮ অপরাহ্ন, শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫