বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০১:৪৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দেশের রিজার্ভ ছাড়াল ৩৬ বিলিয়ন ডলার জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে ‘সুখবর’ দিল্লির ব্যাখ্যার প্রতিক্রিয়া জানাল ঢাকা চার মোবাইল কোম্পানির কাছে সরকারের পাওনা ১৩,৩৪৪ কোটি টাকা আগামী অর্থবছরে মূল্যস্ফীতি ৭.৫ শতাংশে নামিয়ে আনা হবে : অর্থমন্ত্রী বেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর জন্য ১৩৭ কোটি টাকার সহায়তা চুক্তি সংখ্যালঘুদের অধিকার রক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার দেবে সরকার: মির্জা ফখরুল জাপানের অভিজ্ঞতা কাজে লাগিয়ে প্রাথমিক শিক্ষায় সংস্কার আনা হবে : প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমান ‘বুলেট ট্রেনে’ ডালিয়ান থেকে বেইজিংয়ের পথে

হাদিকে নিয়ে যেসব কর্মসূচির কথা জানালেন সাদিক কায়েম

বাংলা৭১নিউজ,ডেস্ক
  • আপডেট সময় শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫
  • ৮৩ বার পড়া হয়েছে

জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখযোদ্ধা ও ইনকিলাব মঞ্চের শরীফ ওসমান হাদির জানাজায় অংশ নিতে দেশবাসীকে আহ্বান জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের ভিপি আবু সাদিক কায়েম।

শুক্রবার (১৯ ডিসেম্বর) রাতে তার ফেরিফায়েড ফেসবুক পেজে একপোস্টে তিনি এ আহ্বান জানান।

সাদিক কায়েম লিখেছেন, ‘দেশবাসীকে আগামীকাল বাদ যোহর জাতীয় সংসদ ভবন–মানিক মিয়া অ্যাভিনিউতে শহীদ ওসমান হাদির জানাজায় অংশগ্রহণের আহ্বান জানাচ্ছি।

সহযোদ্ধাদের উদ্দেশ্যে ডাকসু ভিপি লিখেছেন, ‘যেসব সহযোদ্ধাগণ ঢাকায় আসতে পারবেন না, তাদেরকে মসজিদে-মসজিদে, পাড়া-মহল্লায়, শহরে-উপশহরে, স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে গায়েবানা জানাজা আয়োজন করার আহ্বান জানাচ্ছি। গায়েবানা জানাজা শেষে আধিপত্যবাদবিরোধী কফিন মিছিল বের করুন। শহীদ ওসমান হাদির শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা কামনায় দোয়া-মোনাজাতের আয়োজন করুন। মন্দির, প্যাগোডা, গির্জা ইত্যাদি উপাসনালয় গুলোতে প্রার্থনার আয়োজন করুন।’

তিনি আরও লিখেছেন, ‘আল্লাহ আমাদের ভাই শহীদ ওসমান হাদিকে শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা দান করুন। আমাদেরকে তাঁর রেখে যাওয়া অসমাপ্ত কাজ সম্পূর্ণ করার তৌফিক দান করুন। আমীন।’

বাংলা৭১নিউজ/জেএস

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com