ঢাকা ০৪:১৩ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত Logo কারাগারে থেকে কীভাবে গাড়িতে আগুন দিলেন সাবেক মেজর সাদিক? ব্যাখ্যা দিল ভাটারা পুলিশ Logo বিদ্যুৎ সংকটের সুযোগ নিয়ে রাজপথে বিশৃঙ্খলার চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী Logo সরকারের গুরুত্বপূর্ণ পদ পাচ্ছেন মুশফিক ফজল আনসারী Logo সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন অসুস্থ, আপাতত বিদেশ যাচ্ছেন না Logo রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা Logo ৩ শর্তে ভারত সফরে যাবেন তারেক রহমান Logo মস্কোতে ইউক্রেনের ড্রোন হামলা, নিহত ১ Logo প্রযুক্তি খাতে সহযোগিতা বাড়িয়ে দ্বিপাক্ষিক বাণিজ্য জোরদারের উদ্যোগ বাংলাদেশ-লিথুয়ানিয়ার Logo ভাঙ্গায় কুমার নদে নিখোঁজের ২০ ঘণ্টা পর কৃষকের মরদেহ উদ্ধার

শাহবাগের নাম ‘শহীদ ওসমান হাদি চত্বর’ ঘোষণা

শাহবাগ মোড়কে শহীদ ওসমান হাদি চত্বর ঘোষণা করেছে ছাত্র জনতা। শুক্রবার (১৯ ডিসেম্বর) জুমার নামাজের পর থেকে শাহবাগে হাজারো জনতা অবস্থান নেয়। ওসমান হাদির হত্যাকারীদের বিচারের দাবিতে রাজধানীর শাহবাগ উত্তাল হয়ে উঠে।

বিক্ষোভ সমাবেশ থেকে ডাকসুর ভিপি আবু সাদিক কায়েম ঘোষণা দেন, এখন থেকে শাহবাগের নাম হবে শহীদ ওসমান হাদি চত্বর।

ডাকসু ভিপি বলেন, ওসমান হাদির খুনিদের বিচার না হওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরে যাব না। এ সময় ডাকসু ভিপি ফ্যাসিবাদবিরোধী সব শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

ডাকসু জিএস এস এম ফরহাদ বলেন, ‘হাদির মৃত্যুর ঘটনায় যারা জড়িত, তাদের প্রত্যেকের কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে। হাদির রক্ত দিয়ে দিল্লির কবর রচনা করবো।’

এর আগে বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাত পৌনে ১০টার দিকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শরিফ ওসমান হাদির মারা যাওয়ার খবর ছড়িয়ে পড়ে। এরপর বিক্ষোভে ফেটে পড়ে ছাত্র-জনতা।

জুলাই অভ্যুত্থানের অন্যতম সংগঠক ওসমান হাদি গত ১২ ডিসেম্বর রাজধানীর বিজয়নগরে গণসংযোগকালে চলন্ত রিকশায় থাকা অবস্থায় দুর্বৃত্তদের গুলিতে আহত হন। প্রথমে ঢাকা এবং পরে সিঙ্গাপুরে চিকিৎসা চলাকালে বৃহস্পতিবার রাতে তিনি মারা যান।

বাংলা৭১নিউজ/জেএস

Tag :

জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত

শাহবাগের নাম ‘শহীদ ওসমান হাদি চত্বর’ ঘোষণা

আপডেট সময় ০৯:৪৬:১৯ অপরাহ্ন, শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫