মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০২:০৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
নতুন বছর বরণে প্রস্তুত চারুকলা, শোভাযাত্রা বের হবে সকাল ৯টায় ইরান-যুক্তরাষ্ট্রের সংঘাত নিরসনে ‘পূর্ণ চেষ্টা’ চলছে: শেহবাজ শরীফ অবরোধ ভাঙার চেষ্টা করলেই ইরানি জাহাজ ধ্বংস করা হবে: ট্রাম্প সরকার পুলিশ কমিশন গঠনের পরিকল্পনা করছে: স্বরাষ্ট্রমন্ত্রী  রাস্তা পারাপারে আইন না মানলে পথচারীর জেল-জরিমানা আলজেরিয়া‌কে জ্বালানি সহযোগিতা বাড়ানোর আহ্বান বাংলাদেশের করোনার মতো এখন নকলেরও নানা ভেরিয়েন্ট হয়েছে : শিক্ষামন্ত্রী বাংলাদেশ-ভারত মৈত্রীর মূলে রয়েছে মহান মুক্তিযুদ্ধ : স্পিকার আন্দোলন শুরু হয়ে গেছে : জামায়াত আমির আগামী বাজেটে বাড়তি করের খড়গ আসবে না : বাণিজ্যমন্ত্রী

শোক-ক্ষোভে উত্তাল শাহবাগ

বাংলা৭১নিউজ, ঢাকা
  • আপডেট সময় শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫
  • ৫৫ বার পড়া হয়েছে

সন্ত্রাসীদের গুলিতে গুরুতর আহত হয়ে সিঙ্গাপুরে চিকিৎসাধীন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির মৃত্যুতে শোক আর ক্ষোভে রাজধানীর শাহবাগে ছাত্রজনতার ঢল নামে। ইতিমধ্যে ছাত্রজনতার উপস্থিতিতে পুরো শাহবাগ মোড় ব্লক হয়ে গেছে।

শুক্রবার (১৯ ডিসেম্বর) বিকেলে শাহবাগ মোড়ে এমন দৃশ্য দেখা গেছে।

সরেজমিনে দেখা যায়, ছাত্রজনতার জনস্রোতে শাহবাগ মোড়ে কানায় কানায় ভরপুর। সবাই ওসমান হাদির জন্য দোয়া করছেন এবং প্রতিবাদ জানাচ্ছেন। কিছুক্ষণ পর পর রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে মিছিল নিয়ে আসছেন ছাত্রজনতা। সবাই ভারতীয় আধিপত্যবাদী শক্তিকে রুখে দেওয়ার ঘোষণা দিচ্ছেন। সেইসঙ্গে খুনিদের যথাযথ বিচার করার কথা বলছেন।

এসময় ছাত্রজনতা ‘তুমি কে আমি কে হাদি হাদি’, ‘আমরা সবাই হাদি হবো, গুলির মুখে কথা কবো’, ‘ভারতীয় আধিপত্যবাদ রুখে দাও, গুড়িয়ে দাও’, ‘আওয়ামী লীগের আস্তানা ভেঙে দাও গুড়িয়ে দাও’, ’ভারতীয় শক্তি এই বাংলায় হবে না’ ইত্যাদি স্লোগান দেন।

এর আগে গতকাল ১৮ ডিসেম্বর রাতে হাদির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন- ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নিউরো সার্জন ও হাদির চিকিৎসায় যুক্ত ডা. আব্দুল আহাদ।

তিনি জানান, সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের নিউরো সার্জিক্যাল টিম তার মৃত্যুর বিষয়টি জানিয়েছে। বাংলাদেশ সময় সাড়ে ৯টার দিকে হাদি মারা যান বলেও জানান তিনি।

এরপরই বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল ফেটে পড়ে পুরো দেশ। গতকাল রাত থেকে এখন পর্যন্ত ছাত্রজনতার জনস্রোত রয়েছে শাহবাগে।

গত ১২ ডিসেম্বর গণসংযোগের জন্য রাজধানীর বিজয়নগর এলাকায় গেলে চলন্ত মোটরসাইকেল থেকে হাদিকে গুলি করা হয়। গুলিটি তার মাথায় লাগে। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে অস্ত্রোপচারের পর ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়।

ওইদিন মোটরসাইকেলে করে এসে দুইজন তাকে খুব কাছ থেকে গুলি করে পালিয়ে যায়। পরে সংকটাপন্ন অবস্থায় দ্রুত তাকে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় জানা যায়, গুলি ওসমান হাদির মাথার ডান দিক থেকে ঢুকে বাম পাশ দিয়ে বের হয়ে গেছে, তবে গুলির অংশবিশেষ এখনও তার ব্রেনে রয়েছে।

বাংলা৭১নিউজ/জেএস

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2018-2025
Theme Dwonload From ThemesBazar.Com