বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৬:৫১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
সদর হাসপাতালগুলোতে সিসিইউ চালু করা গেলে মৃত্যুহার কমানো সম্ভব : জুবাইদা রহমান সংবিধান সংস্কারে সুযোগ না পেলে জনগণের ম্যান্ডেট বাস্তবায়নের আন্দোলন চলবে সন্ত্রাসবাদকে কখনোই যৌক্তিক বলা যেতে পারে না : পররাষ্ট্র প্রতিমন্ত্রী পাকিস্তানে কোচিং সেন্টারের ছাদ ধসে ১৪ শিশু নিহত এভারকেয়ারে নজরুল ইসলাম খান, ভিড় না করার অনুরোধ চিকিৎসকদের টেক্সটাইল, গবেষণা ও কারিগরি শিক্ষায় সর্বোচ্চ গুরুত্ব দেবে সরকার : শিক্ষামন্ত্রী নতুন ৩ উপজেলা ও ১ থানা অনুমোদন সরকার জনগণের প্রতি খুবই আন্তরিক : হুমায়ুন কবির ৫ আগস্টের মধ্যে জুলাই জাদুঘর না খুললে জনগণ খুলে নেবে: নাহিদ ইসলাম দেশের সব গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রামে ঢাবির শিক্ষার্থীরা নেতৃত্ব দিয়েছেন

হাদির মৃত্যু সংবাদে নিজ জেলা ঝালকাঠিতে মহাসড়ক অবরোধ

ঝালকাঠি, প্রতিনিধি
  • আপডেট সময় শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫
  • ১৪৬ বার পড়া হয়েছে

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির মৃত্যু সংবাদে নিজ জেলা ঝালকাঠিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে ছাত্র-জনতা।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাত ১১টায় শহর থেকে বিক্ষোভ মিছিল বের করে ছাত্র-জনতা। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শহরের কলেজ মোড় এলাকায় বরিশাল-খুলনা আঞ্চলিক অবরোধ করা হয়। মধ্যরাত (সাড়ে ১২টা পর্যন্ত) মহাসড়কে আগুন জ্বালিয়ে যান চলাচল বন্ধ রেখে বিক্ষোভ করতে থাকে ছাত্র-জনতা।

অবরোধ কর্মসূচিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, এনসিপি, গণঅধিকার পরিষদের নেতাকর্মীরাসহ শিক্ষার্থী-জনতা অংশ নেন। এসময় উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলন ঝালকাঠি জেলা কমিটির আহ্বায়ত আল তৌফিক লিখন, যুগ্মআহ্বায়ক ইয়াসিন ফেরদৌস ইফতি, সদস্য সচিব রাইয়ান বিন কামাল, জেলা ছাত্রশিবিরের সভাপতি এনামুল হাসান, সেক্রেটারী সিদ্দিকুর রহমান, অফিস সম্পাদক মাহমুদুল হাসান বুলবুলসহ বিপুল সংখ্যক ছাত্র-জনতা।

বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলন ঝালকাঠি জেলা আহ্বায়ক আল তৌফিক লিখন বলেন, বৈষম্যবিরোধী আন্দোলনের একজন গুরুত্বপুর্ণ সহযোদ্ধাকে দুর্বৃত্তরা গুলি দিয়ে আহত করে। সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। গুলি করা দুর্বৃত্তদের ইন্টারপুলের মাধ্যমে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসতে হবে। অন্যথায় আরও কঠোর কর্মসূচি পালন করা হবে।

রাত সাড়ে ১০টার দিকে সারাদেশের ন্যায় ঝালকাঠিতেও শরীফ ওসমান হাদির মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়ে। শহরের ফায়ারসার্ভিস মোড়ে অবস্থান নিতে শুরু করে বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলনের নেতৃবৃন্দ। সেই সাথে যোগ হয় বিভিন্ন রাজনৈতিক সংগঠনের কর্মীরাও। হাদি ঝালকাঠি জেলার সন্তান হওয়ায় তীব্র শীতের রাতে ভালোবাসার টানে ছাত্রদের সাথে বিক্ষোভ করেন সাধারণ জনতাও। তারা হাদির হত্যাকারীদের বিচারের দাবিতে স্লোগান দিচ্ছিলেন। কলেজ মোড়ে অবরোধ করে বিক্ষোভ করেন।

ছাত্রশিবিরের ঝালকাঠি জেলা সভাপতি এনামুল হাসান বলেন, “আজকে আমাদের কথা বলার মত অবস্থা নেই। দুহাজার মানুষের জীবনের পর আজকেও কেন আমাদের তাকে হারাতে হলো। এ ব্যর্থ ইন্টেরিমের কারণে আজকে হাদীকে শহীদ হতে হয়েছে।”

তিনি বলেন, “পুলিশও জানতো হাদির হত্যাকারীরা তার পাশে অবস্থান করছে। রাষ্ট্রের গোয়েন্দা সংস্থা সব জানত। তারা জানত সবই। তাদের জানার মধ্যেই আজকে আমাদের হাদির শহীদ হতে হলো। আর যদি রাষ্ট্রের গোয়েন্দা সংস্থা না জানে, তাহলে তাদের কেন বেতন দেয়া হচ্ছে। আজকে সুশীলরা টকশোতে কথা বলতে বলতে আমাদেরকে হত্যাযজ্ঞ করে তুলেছে। আমরা সবাই হাদি হব, যুগে যুগে লড়ে যাব।

বাংলা৭১নিউজ/এএস

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com