ঢাকা ১০:১৫ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo সেন্টমার্টিনে পর্যটনের সময়সীমা ও পর্যটক সংখ্যা পুনর্বিবেচনা করা হবে: পরিবেশমন্ত্রী Logo সৌদি আরবে হামলায় নিহত নাসরুল্লাহর মরদেহ দেশে ফেরাতে পরিবারের আকুতি Logo সৌদি আরবে বাংলাদেশি নাগরিকদের সতর্ক থাকতে বললো দূতাবাস Logo মোহাম্মদপুরে ভ্যানিটি ব্যাগ থেকে ৯টি ককটেল উদ্ধার Logo সাবেক শিক্ষামন্ত্রী নাহিদ ও তার স্ত্রীর সম্পদের হিসাব নেবে দুদক Logo বিদেশি বিনিয়োগ টানতে বেসরকারি পুঁজিতে জোর বিশ্বব্যাংকের Logo ইসরায়েলে ভয়াবহ বিস্ফোরণ, হতাহত ২০ Logo ফটিকছড়িতে ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিক্ষার্থী ও অসচ্ছলদের আর্থিক সহায়তা Logo দেশের সিনেমা হলের উন্নয়নে পদক্ষেপ নেবে সরকার: তথ্য প্রতিমন্ত্রী Logo চাকরি পেতে এআই জানা জরুরি, নিয়োগে বড় পরিবর্তন আনছে টিসিএস

প্রবাসী আস্থায় রেমিট্যান্স পুরস্কার জিতল রূপালী ব্যাংক

২০২৪–২৫ অর্থবছরে রেমিট্যান্স সংগ্রহে সমগ্র ব্যাংকিং খাতে অষ্টম স্থান অর্জন করেছে রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংক পিএলসি। প্রবাসীদের অর্থ প্রেরণে কার্যকর ভূমিকা রাখার স্বীকৃতিস্বরূপ ব্যাংকটি এ মর্যাদাপূর্ণ অবস্থান অর্জন করে।

আন্তর্জাতিক অভিবাসী দিবস ও প্রবাসী দিবস ২০২৫ উপলক্ষ্যে বুধবার (১৭ ডিসেম্বর) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে রূপালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কাজী মো. ওয়াহিদুল ইসলামের হাতে রেমিট্যান্স অ্যাওয়ার্ড তুলে দেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল।

ব্যাংক সূত্র জানায়, এই সাফল্যের পেছনে রয়েছে কার্যকর করপোরেট গভর্ন্যান্স, আধুনিক ও সহজলভ্য রেমিট্যান্স সেবা, ডিজিটাল চ্যানেলের সম্প্রসারণ এবং প্রবাসী গ্রাহকদের প্রতি ব্যাংকের ধারাবাহিক আস্থা ও নিবিড় সেবা। রূপালী ব্যাংক ভবিষ্যতেও প্রবাসীদের রেমিট্যান্স আরও সহজ, দ্রুত ও নিরাপদ করতে প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

বাংলা৭১নিউজ/এসএইচ

Tag :

সেন্টমার্টিনে পর্যটনের সময়সীমা ও পর্যটক সংখ্যা পুনর্বিবেচনা করা হবে: পরিবেশমন্ত্রী

প্রবাসী আস্থায় রেমিট্যান্স পুরস্কার জিতল রূপালী ব্যাংক

আপডেট সময় ০৩:২৫:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫