ঢাকা ০৬:৪৮ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo জ্বালানি খাতের চাপ মোকাবিলায় বিশ্বব্যাংকের সহায়তা চায় বাংলাদেশ Logo পাগলা মসজিদের দানবাক্সে মিলল এক হাজার ৪৪ ভরি সোনা Logo পুরান ঢাকার বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট Logo সরকারবিরোধী চক্রান্ত : সাবেক দুই সেনা কর্মকর্তার চার দিনের রিমান্ড Logo ডাচ্-বাংলা ব্যাংকের নোয়াখালী ও কুমিল্লা অঞ্চলের স্ট্র্যাটেজিক কনক্লেভ Logo ‘ফ্যামিলি কার্ড ও বিনামূল্যে শিক্ষার মতো উদ্যোগ নারীদের সম্ভাবনা ও সুযোগ বাড়াচ্ছে’ Logo সারাদেশে এলপিজি বিক্রি বন্ধের ঘোষণা ব্যবসায়ীদের Logo অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট হল ও মাইকেল উডফোর্ড Logo ঢাকা থেকে সৌদিগামী ৫১ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ৫৪১৮ যাত্রী Logo সেন্টমার্টিনে পর্যটনের সময়সীমা, পর্যটক সংখ্যা ও জাহাজ ছাড়ার স্থান পুনর্বিবেচনা করা হবে

নির্বাচনকে কেন্দ্র করে অর্থনীতি ভেঙে পড়ার কোনো কারণ নেই : গভর্নর

বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর বলেছেন, ‘আমরা কিছুটা হলেও উন্নতির দিকে যাচ্ছি। সামগ্রিক অর্থনীতিতে স্থিতিশীলতা বহুলাংশে নিয়ে এসেছি। নির্বাচনকে কেন্দ্র করে অর্থনীতি ভেঙে পড়ার কোনো কারণ নেই।’

তিনি বলেন, ‘এখন এক্সচেঞ্জ রেট নিয়েও সমস্যা নেই। রিজার্ভ ভাল আছে। আমাদের রিজার্ভ আমাদেরকেই বাড়াতে হবে। বাজারকে স্থিতিশীল রেখে আমরা ডলার কিনছি। বছর শেষে ৩৪ বিলিয়ন ডলারে নিয়ে যেতে হবে আমাদের রিজার্ভ।’ 

বৃহস্পতিবার রাজধানীর ইআরএফ মিলনায়তনে ব্যাংকিং সেক্টর রিফর্ম, চ্যালেঞ্জ এবং করণীয় শীর্ষক সেমিনারে তিনি এ কথা বলেন।

গভর্নর আরও বলেন, ‘ব্যালেন্স অব পেমেন্টের জন্য আমাদের আইএমএফ’র টাকার দরকার নাই। ব্যাংকিং খাতের সংকট কিছুটা কমেছে। তবে মূলধন ঘাটতি আছে।’

তিনি বলেন, পাঁচ ব্যাংকের সাইনবোর্ড পরিবর্তন হয়ে যাবে আজকালের মধ্যে। কোনো ব্যাংকের মালিক পক্ষ এককভাবে ব্যাংকের ক্ষতি করতে পারে না। এখানে কর্মকর্তাদেরও দায় রয়েছে। ফলে দায়ী কর্মকর্তাদেরই আর্থিক পেনাল্টি দিতে হবে।

বাংলা৭১নিউজ/এসএম

Tag :

জ্বালানি খাতের চাপ মোকাবিলায় বিশ্বব্যাংকের সহায়তা চায় বাংলাদেশ

নির্বাচনকে কেন্দ্র করে অর্থনীতি ভেঙে পড়ার কোনো কারণ নেই : গভর্নর

আপডেট সময় ০১:৪৭:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫