বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৭:২৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
ধর্ষণ মামলা দ্রুত নিষ্পত্তিতে বিশেষ পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর কৃষকের মুখে হাসি না ফুটলে দেশের উন্নয়ন সম্ভব নয় : প্রধানমন্ত্রী নির্বিঘ্ন ঈদযাত্রায় পাবলিক পরিবহনে পর্যাপ্ত তেল সরবরাহ করা হচ্ছে:সড়কপরিবহন মন্ত্রী বর্জ্য অপসারণে আধুনিক পদ্ধতি ব্যবহারের নির্দেশনা প্রধানমন্ত্রীর মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত অর্থনীতির জন্য বড় ঝুঁকি তৈরি করছে কমলাপুরে ঘরমুখো মানুষের স্রোত পাকিস্তানের হামলায় কাবুলে ৪০০ নিহত, দাবি তালেবানের ট্রাকচাপায় মোটরসাইকেলের ৩ আরোহী নিহত, সবাই একই পরিবারের জনগণের কল্যাণে কাজের মাধ্যমে উদাহরণ তৈরি করবে বিরোধীদল: জামায়াত আমির ইমাম নিয়োগ বিধিমালা ও বেতনকাঠামো নির্ধারণ করবে সরকার: বাণিজ্যমন্ত্রী

বাংলাদেশের হাইকমিশনারকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাল্টা তলব

বাংলা৭১নিউজ,ডেস্ক:
  • আপডেট সময় বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫
  • ৫৪ বার পড়া হয়েছে

নয়াদিল্লিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার এম রিয়াজ হামিদুল্লাহকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়েছে। বুধবার (১৭ ডিসেম্বর) দুপুরে তাকে সেখানে হাজির হতে বলা হয়।

বাংলাদেশ ও ভারতের কূটনৈতিক সূত্র জানিয়েছে এ তথ্য।

তবে ঠিক কী কারণে বাংলাদেশের রাষ্ট্রদূতকে তলব করা হয়েছে সে বিষয়ে বিস্তারিত জানাননি সংশ্লিষ্টরা।

এর আগে সোমবার (১৫ ডিসেম্বর) ঢাকায় অবস্থিত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মাকে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ে ডেকে নেওয়া হয়েছিল। ঢাকায় এই ঘটনার মাত্র দুই দিনের ব্যবধানে নয়াদিল্লিতে বাংলাদেশের হাইকমিশনারকে তলব করা হলো।

এদিকে, ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া টুডে জানিয়েছে, বাংলাদেশের হাইকমিশনারকে তলব করা হলো একদিন পরে, যখন একজন বাংলাদেশি নেতা উত্তর-পূর্ব ভারতের ‘সেভেন সিস্টারস’ আলাদা করার হুমকি দিয়েছেন।

এনআই সংবাদ এজেন্সির প্রতিবেদন অনুযায়ী, বুধবার (১৭ ডিসেম্বর) ঢাকায় ভারতীয় হাইকমিশনের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশের হাইকমিশনার এম রিয়াজ হামিদুল্লাহকে তলব করেছে। সরকার প্রাপ্ত হুমকির সঠিক ধরনের তথ্য প্রকাশ না করলেও, হাইকমিশনারকে তলব করা হলো সেই ঘটনার পরপরই।

বাংলা৭১নিউজ/জেনি

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2018-2025
Theme Dwonload From ThemesBazar.Com