রবিবার, ২৮ জুন ২০২৬, ০৮:৪৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
দরিদ্রদের জন্য এক লাখ ফ্ল্যাট বানাবে সরকার নতুন অর্থবছরই তিস্তা মহাপরিকল্পনার স্টাডি শেষ করে বাস্তবায়ন শুরু ইউরোপজুড়ে রেকর্ড ভাঙা তাপপ্রবাহ, ফ্রান্সে ১ হাজার মানুষের মৃত্যু প্রধানমন্ত্রীর আয়োজনে সংসদ ভবনে শিক্ষার্থীদের মধ্যাহ্নভোজ প্রধানমন্ত্রীর উপদেষ্টার সঙ্গে জলবায়ু প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ করমুক্ত আয়সীমা ৬ লাখ টাকা করার প্রস্তাব নুরুল হক নুরের জলবায়ু স্থিতিস্থাপক সমাজ গড়তে নারীর ক্ষমতায়ন অপরিহার্য : সমাজকল্যাণ মন্ত্রী বাজেট নিয়ে বিরোধীদলের সমালোচনা আমলে নিচ্ছি না : সড়কমন্ত্রী জুলাই আন্দোলনের মাস্টারমাইন্ড একক কেউ নন, ১৮ কোটি মানুষ: বিরোধীদলীয় নেতা মহাকাশ গবেষণায় আধুনিক ও স্বনির্ভর প্রতিষ্ঠান গড়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

৩ শতাধিক পর্যটকসহ আটকে ছিল সেন্ট মার্টিন থেকে কক্সবাজারগামী জাহাজ

কক্সবাজার প্রতিনিধি:
  • আপডেট সময় শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫
  • ১৩৪ বার পড়া হয়েছে

প্রবালদ্বীপ সেন্ট মার্টিন থেকে কক্সবাজার ফিরে আসার পথে ইঞ্জিন বিকল হয়ে মাঝ সাগরে তিন শতাধিক পর্যটক নিয়ে কেয়ারি ক্রুজ অ্যান্ড ডাইন নামে একটি জাহাজ আটকে পড়েছিল। শনিবার (১৩ ডিসেম্বর) বিকেল ৫টার দিকে টেকনাফের বাহারছড়া সংলগ্ন সাগরে এ ঘটনা ঘটে। পরে সন্ধ্যা ৬টা ১০ মিনিটে সেটি কক্সবাজারের উদ্দেশ্যে রওনা হয়।

সি ক্রুজ ওনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক হোসাইন ইসলাম বাহাদুর বিষয়টি নিশ্চিত করেছেন। 

তিনি বলেন,  ইঞ্জিনে সমস্যা দেখা যাওয়ায় জাহাজটি আটকা পড়েছিল। এখন সেটি কক্সবাজারের উদ্দেশে রওনা দিয়েছে আমি জাহাজের মাস্টারের সঙ্গে কথা বলেছি। 

গত ১ ডিসেম্বর থেকে কক্সবাজার-সেন্ট মার্টিন রুটে জাহাজ চলাচল শুরু হয়, সরকারি নির্দেশনা অনুযায়ী যা চলবে আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত। 

বাংলা৭১নিউজ/এসএন

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com