ঢাকা ১১:৫৬ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo আটক ৪ জনকে রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার দেখাল পুলিশ Logo সাজেকে অনির্দিষ্টকালের সড়ক অবরোধ, আটকে পড়েছেন পর্যটকেরা Logo সৌদিতে হামলায় দুই বাংলাদেশিসহ ১২ নিহতের ঘটনায় জামায়াতের শোক প্রকাশ Logo মক্কা চুক্তি নিয়ে তুরস্ক সরকারের সঙ্গে আলোচনা হয়েছে: জামায়াত আমির Logo ম্যানসিটি ম্যাচের আগে বড় জয় পিএসজির, শীর্ষে মোনাকো Logo স্কুলছাত্রী তাজমিনকে ধর্ষণ-হত্যার দিনও মাদকাসক্ত ছিলেন সুমন Logo মোহাম্মদপুর চার রাস্তার মোড়ে অটোরিকশা চালকদের অবরোধ Logo মাটির কাজ শেষে রং-তুলির টান, প্রাণ পাচ্ছে প্রতিমা Logo নারায়ণগঞ্জে পৃথক ৩ অগ্নিকাণ্ডের ঘটনায় দগ্ধ ৬ Logo সৌদি আরবে হুথিদের হামলা: বাংলাদেশ থেকে রিয়াদের ৫ ফ্লাইট বাতিল

যান্ত্রিক ত্রুটি, ১৬১ আরোহী নিয়ে উড্ডয়নের পর ফিরে এলো বিমান

সিঙ্গাপুরগামী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছে। ১৬১ আরোহী নিয়ে ফ্লাইটটি উড্ডয়নের পরপরই হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফিরে এসেছে।

বিমান বাংলাদেশ এয়ারলাইনস এক বিজ্ঞপ্তিতে জানায়, শুক্রবার (২৭ জুন) সকাল ৮টা ৩৮ মিনিটে শাহজালাল বিমানবন্দর থেকে সিঙ্গাপুরের উদ্দেশ্যে যাত্রা শুরু করে ফ্লাইটটি। উড্ডয়নের পরপরই প্রায় ২৫০০ ফুট উচ্চতায় পৌঁছালে বিমানের ক্যাপ্টেন ইঞ্জিন-সংক্রান্ত সমস্যার কথা জানিয়ে ঢাকায় ফিরে আসার সিদ্ধান্ত নেন।

এতে বলা হয়, বিমানটি সকাল ৮টা ৫৯ মিনিটে সম্পূর্ণ নিরাপদে অবতরণ করে। বিমানটিতে মোট ১৫৪ জন যাত্রী ও ৭ জন ক্রু ছিলেন। তারা সবাই নিরাপদ ও সুস্থ রয়েছেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, অবতরণের পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্বারা রানওয়ের পুনরায় পরিদর্শন করা হয়, তবে সেখানে কোনো অনাকাঙ্ক্ষিত বস্তু বা পাখির চিহ্ন পাওয়া যায়নি।

কারিগরি পর্যালোচনা শেষে পরবর্তী ফ্লাইট পরিচালনার বিষয়ে যথাযথ সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানায় বিমান কর্তৃপক্ষ।

বাংলা৭১নিউজ/এসএইচ

Tag :

আটক ৪ জনকে রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার দেখাল পুলিশ

যান্ত্রিক ত্রুটি, ১৬১ আরোহী নিয়ে উড্ডয়নের পর ফিরে এলো বিমান

আপডেট সময় ১২:৫৪:১৩ অপরাহ্ন, শুক্রবার, ২৭ জুন ২০২৫