মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৫:০৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
কৃষকের মুখে হাসি না ফুটলে দেশের উন্নয়ন সম্ভব নয় : প্রধানমন্ত্রী নির্বিঘ্ন ঈদযাত্রায় পাবলিক পরিবহনে পর্যাপ্ত তেল সরবরাহ করা হচ্ছে:সড়কপরিবহন মন্ত্রী বর্জ্য অপসারণে আধুনিক পদ্ধতি ব্যবহারের নির্দেশনা প্রধানমন্ত্রীর মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত অর্থনীতির জন্য বড় ঝুঁকি তৈরি করছে কমলাপুরে ঘরমুখো মানুষের স্রোত পাকিস্তানের হামলায় কাবুলে ৪০০ নিহত, দাবি তালেবানের ট্রাকচাপায় মোটরসাইকেলের ৩ আরোহী নিহত, সবাই একই পরিবারের জনগণের কল্যাণে কাজের মাধ্যমে উদাহরণ তৈরি করবে বিরোধীদল: জামায়াত আমির ইমাম নিয়োগ বিধিমালা ও বেতনকাঠামো নির্ধারণ করবে সরকার: বাণিজ্যমন্ত্রী বিএনপি মানুষের উপকারের রাজনীতি করে : প্রধানমন্ত্রী

মেহেরপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

মেহেরপুর প্রতিনিধি:
  • আপডেট সময় মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬
  • ৯ বার পড়া হয়েছে

মেহেরপুরের গাংনী উপজেলার মাইলমারী গ্রামে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।

মৃত দুই শিশু হলো, মাইলমারী গ্রামের কৃষক আব্বাস আলীর সাড়ে তিন বছর বয়সী ছেলে আদিব হোসেন ও আকাশ আলীর তিন বছর বয়সী ছেলে ইউসুব আলী।

মঙ্গলবার (১৭ মার্চ) দুপুর ১টার সময় আব্বাস আলীর পুকুরে ডুবে তাদের মৃত্যু হয়।

স্থানীয়রা জানান, শিশু দুটি পুকুরের ধারে খেলা করছিল। হঠাৎ অসাবধানতাবসত পানিতে পড়ে যায়। বাড়ির লোকজন খোঁজাখুঁজি করার এক পর্যায় পুকুরের পানিতে তাদের মরদেহ ভাসতে দেখে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্রে নিলে কর্তব্যরত চিকিৎসক ফারুক হোসেন তাদের মৃত ঘোষণা করেন।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার জানান, নিহতদের মরদেহ উদ্ধার করে থানায় নেয়া হয়েছে। তাদের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না দিলে দাফনের অনুমতি দেওয়া হবে।

বাংলা৭১নিউজ/এসএএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2018-2025
Theme Dwonload From ThemesBazar.Com