ঢাকা ০৯:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo পাবনাবাসীর স্বপ্নপূরণ, চালু হলো পাবনা-ঢাকা সরাসরি ট্রেন Logo আইসিজের রায়কে সম্মান জানিয়ে মিয়ানমার রোহিঙ্গা প্রত্যাবাসনে সহায়তা করবে Logo সু চি-মিন অং হ্লেইংয়ের জন্য কী বার্তা দিচ্ছে? Logo কয়েকটি গাড়ি পুড়িয়ে সরকার হটানো যাবে না : অ্যাডভোকেট জয়নুল আবেদীন Logo ৬ দিনের সফরে কাল অস্ট্রেলিয়া ও মালয়েশিয়া যাচ্ছেন জামায়াত আমির Logo অবাধ ও গ্রহণযোগ্য ছিল ত্রয়োদশ সংসদ নির্বাচন : স্পিকার Logo দেশের আরও ১০ জেলায় চালু হবে নিউক্লিয়ার মেডিসিন সেবা Logo রিয়াদে ক্ষেপণাস্ত্র হামলা, ক্ষতিগ্রস্ত ৮০ তলা পিআইএফ টাওয়ার Logo গ্যাব্রিয়েলকে দলে নিলে বিপদে পড়তো বায়ার্ন Logo সীতাকুণ্ডে ৩৩ হাজার ভোল্টের তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ব্যক্তির মৃত্যু

মুক্তারপুর সেতু সংস্কারে সেতু কর্তৃপক্ষ ও চীনা সংস্থার চুক্তি

বাংলাদেশ-চীন মৈত্রী ষষ্ঠ (মুক্তারপুর সেতু) সেতুর সংস্কার কাজের জন্য বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ ও চীনের আন্তর্জাতিক অর্থনৈতিক সহযোগিতা সংস্থার মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

বৃহস্পতিবার (২৬ জুন) সেতু বিভাগের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়। বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের পক্ষে প্রধান প্রকৌশলী কাজী মো. ফেরদাউস এবং চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনে আন্তর্জাতিক অর্থনৈতিক সহযোগিতা সংস্থার পক্ষে মহাপরিচালক জহাং গুনবিন চুক্তিতে স্বাক্ষর করেন।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেতু বিভাগের সচিব ও সেতু কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক মোহাম্মদ আবদুর রউফ। তিনি বলেন, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান জনজীবনে যাতায়াতের ক্ষেত্রে স্বস্তি, সময় সাশ্রয় ও সেবা সহজীকরণ করার বিষয়ে সদয় নির্দেশনা প্রদান করেছেন। তার নির্দেশনার আলোকে ৬ষ্ঠ বাংলাদেশ-চীন মৈত্রী (মুক্তারপুর সেতু) সেতু সংস্কারের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। সেতুটির সংস্কার চীনের অর্থায়নে সম্পন্ন হবে।

তিনি আরও বলেন, এ চুক্তির মাধ্যমে সেতুটির সংস্কার সম্পন্ন হলে দ্রুত ও নির্বিঘ্নে যানবাহনগুলো সেতু দিয়ে চলাচল করতে পারবে এবং জনজীবনের দুর্ভোগ লাঘব হবে। সংস্কার কাজের সময় ট্রাফিক ব্যবস্থাপনার ক্ষেত্রে স্থানীয় জনগণ এবং গাড়ির চালকসহ সবার সহযোগিতা কামনা করছি।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে সেতু বিভাগ, বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের ঊর্ধ্বতন কর্মকর্তা, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের কর্মকর্তা এবং চীনা দূতাবাস ও মুক্তারপুর সেতু সংস্কার সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলা৭১নিউজ/এসএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

পাবনাবাসীর স্বপ্নপূরণ, চালু হলো পাবনা-ঢাকা সরাসরি ট্রেন

মুক্তারপুর সেতু সংস্কারে সেতু কর্তৃপক্ষ ও চীনা সংস্থার চুক্তি

আপডেট সময় ০৫:৪৮:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ জুন ২০২৫