ঢাকা ০৭:৩৪ অপরাহ্ন, সোমবার, ০৬ জুলাই ২০২৬, ২২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ছোট লক্ষ্য তাড়ায় দিশেহারা টাইগাররা Logo সাত জনের মৃত্যুদণ্ড, একজন খালাস Logo গুলশান লেকের পরিবেশ রক্ষা ও সমন্বিত বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর Logo ক্ষমতাচ্যুত হাসিনা দেশে ফিরলে আইনের কাছে আত্মসমর্পণ করতে হবে: রুমিন ফারহানা Logo শ্রীলঙ্কায় কারাগারে দাঙ্গা: কারারক্ষীসহ ২৩ জন নিহত Logo বেতনের ১০ শতাংশ সরকারি কোষাগারে ফিরিয়ে দেন প্রধানমন্ত্রী Logo চাহিদা বাড়ার কারণে সম্প্রতি লোডশেডিং বেড়েছে : বিদ্যুৎ প্রতিমন্ত্রী Logo জুনের বিদ্যুৎ বিল নিয়ে বিভ্রান্তি, ব্যাখ্যা দিলো বিদ্যুৎ বিভাগ Logo প্রধানমন্ত্রীর সঙ্গে আইএপিবি’র প্রধান নির্বাহীর সাক্ষাৎ Logo তারেক রহমানকে সৌ‌দি সফরের আমন্ত্রণ

নগর ভবনে ইশরাকপন্থি দুগ্রুপের সংঘর্ষ

সংঘর্ষে জড়িয়েছে ভবনে বিএনপি নেতা ইশরাক হোসেনের অনুসারী দুটি পক্ষ। মঙ্গলবার সকালের দিকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) নগর ভবনে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এতে অন্তত দুজন আহত হয়েছেন। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে।

আহতরা হলেন, মনির হোসেন (৪৫) ও মহিদুল ইসলাম (৩৫)। মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে আহত অবস্থায় তাদের হাসপাতালে আনা হয়।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘দুপুরে দুজন আহত অবস্থায় হাসপাতালে আসে। পরে আমরা জানতে পারি, তারা বিএনপি নেতা ইশরাক হোসেনের অনুসারী দুই গ্রুপের সংঘর্ষে আহত হয়েছেন। বর্তমানে তারা চিকিৎসাধীন।’

সংঘর্ষের কারণ তাৎক্ষণিকভাবে জানা না গেলেও রাজনৈতিক অভ্যন্তরীণ বিরোধ থেকেই উত্তেজনার সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

এদিকে, চলমান সিটি করপোরেশনের কর্মকাণ্ড, নাগরিক সেবা ও ঢাকাবাসীর বিভিন্ন দাবিদাওয়া নিয়ে মঙ্গলবার বিকাল সাড়ে ৪টায় জাতীয় প্রেস ক্লাবে জরুরি সংবাদ সম্মেলন আহ্বান করেছেন ইশরাক হোসেন।

বাংলা৭১নিউজ/এসএকে

Tag :
জনপ্রিয় সংবাদ

ছোট লক্ষ্য তাড়ায় দিশেহারা টাইগাররা

নগর ভবনে ইশরাকপন্থি দুগ্রুপের সংঘর্ষ

আপডেট সময় ০৩:৫৪:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ জুন ২০২৫