ঢাকা ০৩:০৬ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo তিস্তা নিয়ে বিগত সরকার কোনো উদ্যোগ নেয়নি : পানিসম্পদ মন্ত্রী Logo দ্রুত কার্গো খালাসে এআই প্রযুক্তি ব্যবহারের উদ্যোগ Logo রামিসাকে নিয়ে খালিদের গান, কণ্ঠ দিলেন সিঁথি-রাফসান-টুটুল Logo পাকুন্দিয়ায় ২ ব্রিজ নির্মাণের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর Logo ক্যানসারে আক্রান্ত ইবরার টিপুর বর্তমান অবস্থা Logo ৩৬-এ না ফেরার দেশে জনপ্রিয় অভিনেত্রী Logo আল্লাহর কাছে অতীতের ভুলের জন্য ক্ষমা চাইলেন লুবাবা Logo অভিনেত্রী রিধিকার আত্মহত্যায় প্ররোচনার মামলায় প্রেমিক কারাগারে Logo পে-স্কেল প্রণয়নসহ ছয় মাসের কর্মকাণ্ড জানালেন মাহদী আমিন Logo বৃষ্টির পানিতে রেললাইন ডুবে চবির দুই শাটল ট্রেন আটকে, ভোগান্তিতে শিক্ষার্থীরা

খাগড়াছড়িতে নিয়ন্ত্রণ হারিয়ে শত ফুট গভীর খাদে বাস

খাগড়াছড়ির রামগড়ের জালিয়াপাড়ায় ঢাকা থেকে ছেড়ে আসা শান্তি পরিবহনের দ্রুতগতি সম্পন্ন যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে কমপক্ষে একশ ফুট গভীর খাদে পড়ে গেছে। এ ঘটনায় বাসটির সুপারভাইজার ও হেলপারসহ অন্তত ৯ জন আহত হয়েছেন।

মঙ্গলবার (২৪ জুন) ভোর ৬টার দিকে ঢাকা-খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়কের জালিয়াপাড়ার মাহবুবনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মঈন উদ্দীন বিষয়টি নিশ্চিত করেছেন।

আহতরা হলেন- খাগড়াছড়ি সদরের জাহেদা আক্তার (৩৮), হাজেরা আক্তার (২৮) রেদোয়ার (৭), মুন্সীগঞ্জ জেলার নজরুল ইসলাম (৪২), খোরশেদ আলম (৫২), তানিয়া আক্তার (২২), গাড়ির সুপারভাইজার আজাদ হোসেন (৩৬) ও হেলপার রমজান আলী (৪৫)।

যাত্রীদের অভিযোগ, সোমবার রাত ১১টা ৪০ মিনিটে ঢাকা থেকে খাগড়াছড়ির উদ্দেশ্যে ছেড়ে আসা বাসটি শুরু থেকেই চালক খুব বেপরোয়াভাবে চালাচ্ছিলেন।

আহত যাত্রী মো. ইব্রাহিম বলেন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সিগঞ্জ এলাকায় একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হলেও ভাগ্যক্রমে বড় দুর্ঘটনা থেকে বেঁচে যাই। যাত্রীরা বারবার চালককে সতর্ক করলেও তিনি কারও কথায় কর্ণপাত করেননি।

নজরুল ইসলাম নামে অপর এক আহত যাত্রী বলেন, মঙ্গলবার ভোর ৬টার দিকে বাসটি জালিয়াপাড়ার মাহবুবনগর পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে দ্রুতগতির বাসটি রাস্তার বাইরে গিয়ে পাশের খাদে পড়ে যায়। এসময় চালক ঘুমের ঘোরে ছিলেন বলেও অভিযোগ করেন তিনি।

দুর্ঘটনার পরপরই আশেপাশের লোকজন ছুটে এসে আহতদের উদ্ধার করে। খবর পেয়ে পুলিশ, বিজিবি ও ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে জালিয়াপাড়ায় বিজিবি হাসপাতালে পাঠান। পরে আহতদের মধ্যে গুরুতর অবস্থায় দুজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

রামগড় থানার ওসি মোহাম্মদ মঈন উদ্দীন বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ফোর্স নিয়ে ঘটনাস্থলে পোঁছে আহতদের উদ্ধার ও নিরাপত্তার দায়িত্ব পালন করি। দুর্ঘটনার শিকার বাসটি উদ্ধার করে পুলিশের হেফাজতে আনা হবে। ঘটনার পর থেকে চালক পলাতক রয়েছে বলেও জানান তিনি।

বাংলা৭১নিউজ/এসএকে

Tag :

তিস্তা নিয়ে বিগত সরকার কোনো উদ্যোগ নেয়নি : পানিসম্পদ মন্ত্রী

খাগড়াছড়িতে নিয়ন্ত্রণ হারিয়ে শত ফুট গভীর খাদে বাস

আপডেট সময় ০৩:১২:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ জুন ২০২৫