সোমবার, ১৫ জুন ২০২৬, ১০:৪৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
ইসলামী ব্যাংকের চেয়ারম্যানসহ সব পরিচালককে অপসারণ প্রাথমিকে সংগীত শিক্ষক নিয়োগে মন্ত্রিপরিষদের অসম্মতি শিবির নেতা জিসান ইস্যুতে উত্তপ্ত সংসদ ৫ জেলায় নতুন ইপিজেড ও অর্থনৈতিক অঞ্চল তৈরির সিদ্ধান্ত অন্ধকার গলি থেকে গণমাধ্যমকে মুক্ত আকাশে বের করেছেন শহীদ জিয়া: তথ্যমন্ত্রী দুবাইয়ে যেভাবে গ্রেফতার হলেন বেনজীর, সংসদে জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী ‘প্রযুক্তির ব্যবহারকারী নয়, উদ্ভাবক হিসেবে গড়ে উঠতে হবে তরুণদের’ শিক্ষার্থী সাজ্জাদুলের উদ্ভাবিত পণ্য পরিদর্শন প্রধানমন্ত্রীর সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য নিয়ে জামায়াতের হট্টগোল, স্পিকারের রুলিং এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ হবে, ৮০ হাজারই নারী: স্বাস্থ্যমন্ত্রী

ঢাকায় অলিম্পিক ডে র‌্যালির উদ্বোধনে সেনাপ্রধান

বাংলা৭১নিউজ ঢাকা:
  • আপডেট সময় মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫
  • ৬৪ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক অলিম্পিক কমিটির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) উদ্যোগে এবং বাংলাদেশ সেনাবাহিনীর সার্বিক সহায়তায় আজ ঢাকায় একটি বর্ণাঢ্য র‌্যালির আয়োজন করা হয়।

মঙ্গলবার র‌্যালির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি ও বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

লেটস মুভ এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত র‌্যালির মূল উদ্দেশ্য ছিল-ক্রীড়াবিদ ও সর্বস্তরের জনগণকে শরীরচর্চা ও ক্রীড়া কার্যক্রমে উৎসাহিত করা এবং অন্যদেরও ক্রীড়া চর্চায় অনুপ্রাণিত করা।

দেশের সাতটি বিভাগীয় শহরে বিভাগীয় ক্রীড়া সংস্থাসমূহের সহায়তায় একযোগে র‌্যালি অনুষ্ঠিত হয়। ঢাকায় কেন্দ্রীয় র‌্যালিটি সকাল ৬টা ৩০ মিনিটে বাংলাদেশ শিশু একাডেমি থেকে শুরু হয়ে শিক্ষা ভবন-বাংলাদেশ সচিবালয়-জিরো পয়েন্ট-জিপিও অতিক্রম করে জাতীয় স্টেডিয়ামের এক নম্বর গেটে গিয়ে শেষ হয়।

র‌্যালিতে অংশ নেন জাতীয় পর্যায়ের ক্রীড়াবিদ, প্রশিক্ষক, সংগঠক, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় ও জাতীয় ক্রীড়া পরিষদের কর্মকর্তা, সামরিক ও বেসামরিক বিভিন্ন সংস্থা এবং সাধারণ ক্রীড়াপ্রেমীসহ দুই হাজারেরও অধিক মানুষ।

র‌্যালি শেষে জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশ সেনাবাহিনীর অর্কেস্ট্রা দল একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। সেনাবাহিনী প্রধান সেখানে উপস্থিত অলিম্পিয়ানদের মধ্যে বিশেষ সম্মাননা ও সনদপত্র তুলে দেন। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায়।

বাংলা৭১নিউজ/জেসি

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com