সোমবার, ১৫ জুন ২০২৬, ১১:১৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
ইসলামী ব্যাংকের চেয়ারম্যানসহ সব পরিচালককে অপসারণ প্রাথমিকে সংগীত শিক্ষক নিয়োগে মন্ত্রিপরিষদের অসম্মতি শিবির নেতা জিসান ইস্যুতে উত্তপ্ত সংসদ ৫ জেলায় নতুন ইপিজেড ও অর্থনৈতিক অঞ্চল তৈরির সিদ্ধান্ত অন্ধকার গলি থেকে গণমাধ্যমকে মুক্ত আকাশে বের করেছেন শহীদ জিয়া: তথ্যমন্ত্রী দুবাইয়ে যেভাবে গ্রেফতার হলেন বেনজীর, সংসদে জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী ‘প্রযুক্তির ব্যবহারকারী নয়, উদ্ভাবক হিসেবে গড়ে উঠতে হবে তরুণদের’ শিক্ষার্থী সাজ্জাদুলের উদ্ভাবিত পণ্য পরিদর্শন প্রধানমন্ত্রীর সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য নিয়ে জামায়াতের হট্টগোল, স্পিকারের রুলিং এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ হবে, ৮০ হাজারই নারী: স্বাস্থ্যমন্ত্রী

বাংলাদেশ-শ্রীলংকা ওয়ানডে সিরিজ মিরাজের নেতৃত্বে ১৬ সদস্যের দল ঘোষণা

বাংলা৭১নিউজ,ডেস্ক:
  • আপডেট সময় সোমবার, ২৩ জুন, ২০২৫
  • ৮৪ বার পড়া হয়েছে

কদিন আগেই বাংলাদেশের ওয়ানডে অধিনায়কের দায়িত্ব পেয়েছেন মেহেদী হাসান মিরাজ। শ্রীলংকায় শুরু হচ্ছে তার প্রথম অ্যাসাইনমেন্ট। আজ লঙ্কানদের মাটিতে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দল দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

সোমবার ঘোষিত দলে ফিরেছেন নাঈম শেখ। দলে পেসার আছেন পাঁচজন। আছেন অভিজ্ঞ তাসকিন আহমেদ। স্পিনার হিসেবে রাখা হয়েছে রিশাদ হোসেন ও তানভির ইসলামকে।

স্কোয়াডে ওপেনিংয়ে আছেন তানজিদ হাসান, পারভেজ হোসেন ইমন ও নাঈম। টপ ও মিডলের দায়িত্ব সামলাবেন নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, জাকের আলী অনিক ও লিটন দাস।

লঙ্কায় দুটি টেস্ট সিরিজের পর ওয়ানডে সিরিজ। গল টেস্ট থেমেছে ড্রতে। কলম্বো টেস্ট শুরু হবে ২৫ জুন। টেস্ট সিরিজ শেষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে দুই দল। আগামী ২, ৫ ও ৮ জুলাই অনুষ্ঠিত হবে তিনটি একদিনের ম্যাচ। এরপর ১০, ১৩ ও ১৬ জুলাই তিনটি টি-টোয়েন্টি ম্যাচও খেলবে দুই দল।

ওয়ানডে সিরিজের জন্য বাংলাদেশ দল

মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), তানজিদ হাসান, পারভেজ হোসেন ইমন, নাঈম শেখ, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, লিটন দাস, জাকের আলী, শামিম হোসেন, রিশাদ হোসেন, তানভির ইসলাম, মোস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ, নাহিদ রানা ও হাসান মাহমুদ।

বাংলা৭১নিউজ/এসএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com