বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৮:৩৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
অন্তর্বর্তী সরকার হামের টিকা দেশে না আনায় অনেক শিশু মারা গেছে স্বাধীনতা পদক হস্তান্তর করেছেন প্রধানমন্ত্রী জনদুর্ভোগের কথা চিন্তা করে জ্বালানি তেলের দাম বাড়ানো হয়নি: প্রধানমন্ত্রী পদ্মা ব্যারেজ নির্মাণে সরকার অগ্রাধিকার দিচ্ছে: পানিসম্পদ মন্ত্রী চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ৪ লেন করার পরিকল্পনা নেওয়া হয়েছে : সড়কমন্ত্রী আওয়ামী লীগের আমলের হয়রানিমূলক মামলা প্রত্যাহারের পদক্ষেপ নেওয়া হয়েছে : আইনমন্ত্রী ইসরায়েল-লেবাননের মধ্যে ঐতিহাসিক আলোচনার ঘোষণা ট্রাম্পের ‘আওয়ামী লীগ আমলে বিসিএসে নিয়োগে দলীয়করণের বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে’ বিকেলে স্বাধীনতা পুরস্কার হস্তান্তর করবেন প্রধানমন্ত্রী আন্তর্জাতিক কূটনীতিতে ব্যস্ত বাংলাদেশ: তিন দেশ সফরে পররাষ্ট্রমন্ত্রী

অবশ্যই ইসি পুনর্গঠন হবে: এনসিপি

বাংলা৭১নিউজ ঢাকা:
  • আপডেট সময় রবিবার, ২২ জুন, ২০২৫
  • ৫৭ বার পড়া হয়েছে

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, দেশে অনেক সংস্কার শুরু হয়েছে। জনগণের দাবি, অবশ্যই নির্বাচন কমিশন পুনর্গঠন হবে। আমরা ‘বি’ অপশনে যাচ্ছি না।

রোববার (২২ জুন) নতুন রাজনৈতিক দল নিবন্ধনের জন্য ইসিতে আবেদন জমা দেওয়া শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।

ইসি পুনর্গঠন না হলে এ ইসির অধীনে ভোটে যাবেন কি? এমন প্রশ্নে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, দেশে অনেক সংস্কার শুরু হয়েছে। জনগণের দাবি, ইসি পুনর্গঠন হবে। আমরা ‘বি’ অপশনে যাচ্ছি না। আর কোনো বিকল্প নেই।

প্রতীক বরাদ্দের বিষয়ে তিনি বলেন, ‘শাপলা’, ‘কলম’ ও ‘মোবাইল’ প্রতীক চেয়েছে এনসিপি। এরমধ্যে শাপলা-ই বরাদ্দ পাবেন বলে আশা করছি।

জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নতুন রাজনৈতিক দল নিবন্ধনের জন্য ইসিতে আবেদন জমা দেওয়ার শেষদিন ২২ জুন (রোববার)। শেষদিনেই ইসিতে নিবন্ধনের আবেদন জমা দিয়েছে এনসিপি।

এনসিপির হয়ে আবেদন জমা দিতে রোববার দুপুরে নির্বাচন কমিশনে যান দলটির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীসহ দলের অসংখ্য নেতাকর্মী।

বাংলা৭১নিউজ/এসএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2018-2025
Theme Dwonload From ThemesBazar.Com