শনিবার, ০৬ জুন ২০২৬, ০৫:০৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
আদ্‌-দ্বীন হাসপাতাল শোকজ নোটিশের জবাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা: স্বাস্থ্যমন্ত্রী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠক ডেঙ্গু প্রতিরোধে প্রয়োজনে আইনের প্রয়োগ: স্বাস্থ্য প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের সাক্ষাৎ মনে হয় ঢাকা শহরে থাকবো না, এটা আর বাসযোগ্য মনে হয় না: মির্জা ফখরুল বিদ্যুৎ-জ্বালানি খাতে আগের সরকারের চুরি ও পাচারের বোঝা বহন করতে হচ্ছে: তথ্যমন্ত্রী জাতিসংঘের মরণোত্তর পদকে ভূষিত ৬ বাংলাদেশি শান্তিরক্ষী ভারতীয় হাইকমিশনার হয়ে শিগগির ঢাকায় আসছেন দীনেশ ত্রিবেদী তপুর জোড়া গোলে সান মারিনোকে হারিয়ে বাংলাদেশের ইতিহাস রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে তুরস্ককে কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান

জনস্বাস্থ্য প্রকৌশল ক্যাডারের ১৯ কর্মকর্তার প্রার্থিতা বাতিল

বাংলা৭১নিউজ ঢাকা:
  • আপডেট সময় রবিবার, ২২ জুন, ২০২৫
  • ৮৭ বার পড়া হয়েছে

বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) ২০২৫ সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য বিসিএস ক্যাডারভুক্ত কর্মকর্তাদের সিনিয়র স্কেল পদোন্নতি পরীক্ষায় জনস্বাস্থ্য প্রকৌশল ক্যাডারের ১৯ কর্মকর্তার প্রার্থিতা বাতিল করেছে। সম্প্রতি, পিএসসি সচিবালয় থেকে প্রকাশিত পরীক্ষা নিয়ন্ত্রক মাসুমা আফরীনের সই করা এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) জনস্বাস্থ্য প্রকৌশল ক্যাডার (বিষয় কোড-১০৯) থেকে সিনিয়র স্কেল পদোন্নতি পরীক্ষায় অংশগ্রহণের জন্য অনলাইনে আবেদন করা মোট ১৯ কর্মকর্তার প্রার্থিতা রিট পিটিশন নম্বর ৯৭২২/২০২৫ এর আদেশের প্রেক্ষিতে বাতিল করা হয়েছে।

প্রার্থিতা বাতিল হওয়া কর্মকর্তাদের রোল নম্বর হচ্ছে — ৯০৯০০০০২, ১০৯০০০০৩, ১০৯০০০০৪, ১০৯০০০০৫, ১০১০০০০৬, ১০৯০০০০৭, ৯০৯০০০০৮, ১০১০০০০১, ১০৯০০০১১, ১০৯০০০১২, ১০৯০০০১৩, ১০৯০০০১৪, ১০৯০০০১৫, ১০৯০০০১৬, ১০৯০০০১৭, ৯০৯০০০১৮, ১০৯০০০১৯, ১০৯০০০২০।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সংশ্লিষ্ট রিট পিটিশনের আদেশ মেনেই এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

মূলত, জনস্বাস্থ্য প্রকৌশল ক্যাডারের ১৯ কর্মকর্তার প্রার্থিতা বাতিলকে কেন্দ্র করে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) অবস্থান ও সিদ্ধান্তের ধারাবাহিকতা নিয়ে প্রশ্ন উঠেছে। ২০২৪ সালের নভেম্বরে যাদের ‘অযোগ্য’ ঘোষণা করে পিএসসি নিজেই পরীক্ষা থেকে বাদ দেয়, মাত্র কয়েক মাস পর সেই একই প্রার্থীদের অংশগ্রহণের অনুমতি দেওয়া হয় ২০২৫ সালের ফেব্রুয়ারির সিনিয়র স্কেল পদোন্নতি পরীক্ষায়।

অথচ পিএসসির নিজস্ব আইন উপদেষ্টা এই অনুমতির বিরোধিতা করেছিলেন বিধিমালার দোহাই দিয়ে। পরে হাইকোর্টের হস্তক্ষেপে আবারও সেই ১৯ জনের প্রার্থিতা বাতিল করে কমিশন। এই স্ববিরোধী সিদ্ধান্ত, নিয়ম লঙ্ঘন নিয়ে বিভিন্ন মহলে তীব্র সমালোচনারও হয়েছে।

বাংলা৭১নিউজ/এসএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com