ঢাকা ০৫:৫৬ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ভগ্নস্তূপের ওপর দাঁড়িয়ে রাষ্ট্র পুনর্গঠনের কাজ করছে সরকার Logo কুমিল্লায় প্রাডো গাড়িতে ৩ লাখ পিস ইয়াবা জব্দ, আটক ২ Logo গণ-আকাঙ্ক্ষা পূরণে গণমাধ্যম প্রতিষ্ঠানগুলোকে কাঠামোগত রূপান্তরের আহ্বান তথ্যমন্ত্রীর Logo ছাত্রদল নেতাকে থাপ্পড়, বোর্ড সচিবের অপসারণ দাবিতে বিক্ষোভ Logo ‘সন্ত্রাসী সংগঠন’ হিসেবে তালিকাভুক্ত হামাস নেতাদের সঙ্গে ট্রাম্পের জামাতা কুশনারের বৈঠক Logo যৌতুক না পেয়ে গরম পানি ঢেলে স্ত্রীকে হত্যা, ২০ বছর পর স্বামীর মৃত্যুদণ্ড Logo রাজশাহীতে ট্রাকচাপায় দুই কলেজ শিক্ষার্থী নিহত Logo দাঁড়িয়ে থাকা ট্রাকে অটোরিকশার সজোর ধাক্কা, নিহত ১ Logo আয়ারল্যান্ডের ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ৫ কিশোরের প্রাণহানি Logo ব্যাংকগুলোর মোট ঋণের ৪ শতাংশ কৃষি খাতে বাধ্যতামূলক করল কেন্দ্রীয় ব্যাংক

নিউইয়র্ক টাইমসের প্রতিবেদন সম্ভাব্য উত্তরসূরির নাম ঘোষণা করেছেন খামেনি

ইসরায়েলের সাথে চলমান সংঘাতের মধ্যে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি তার সম্ভাব্য উত্তরসূরি হিসেবে তিনজন সিনিয়র ধর্মগুরুর নাম ঘোষণা করেছেন। নিউইয়র্ক টাইমস তিন ইরানি কর্মকর্তার বরাত দিয়ে এই খবর জানিয়েছে। সংবাদমাধ্যমটির দাবি, এই কর্মকর্তাদের সবাই খামেনির জরুরি যুদ্ধ পরিকল্পনা সম্পর্কে অবগত। 

৮৬ বছর বয়সী খামেনির এই নজিরবিহীন পদক্ষেপ বর্তমান হুমকি পরিস্থিতিকে তিনি কতটা গুরুত্ব সহকারে দেখছেন, তারই প্রতিফলন। ইসরায়েলি বিমান হামলা ইরানের সামরিক ও পারমাণবিক স্থাপনাগুলোকে লক্ষ্য করে অব্যাহত রয়েছে।

নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে দাবি করা হয়েছে, খামেনি বর্তমানে একটি সুরক্ষিত ভূগর্ভস্থ অবস্থান থেকে কাজ করছেন এবং একজন বিশ্বস্ত সহকারীর মাধ্যমে যোগাযোগ রক্ষা করছেন। নিউইয়র্ক টাইমস জানিয়েছে, তিনি শীর্ষ সামরিক কমান্ডারদের মৃত্যুর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সামরিক পদগুলোর জন্যও বিকল্প নিযুক্ত করেছেন।

প্রতিবেদনে বলা হয়েছে, আয়াতুল্লাহ খামেনির পুত্র মোজতবা, যিনি নিজেও একজন ধর্মগুরু এবং ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। যাকে সম্ভাব্য উত্তরসূরিদের মধ্যে অন্যতম হিসেবে বিবেচনা করা হচ্ছিল, তিনি এই প্রার্থীদের মধ্যে নেই।

তবে খামেনির সম্ভাব্য তিন উত্তরসূরির পরিচয় প্রকাশ করা হয়নি। এই পদক্ষেপকে সুপ্রিম লিডার আকস্মিকভাবে নিহত বা মৃত্যুবরণ করলে অ্যাসেম্বলি অফ এক্সপার্টসের মাধ্যমে একটি দ্রুত ও সুশৃঙ্খল উত্তরাধিকার নিশ্চিত করার প্রচেষ্টা হিসেবে দেখা হচ্ছে।

ইরান ইন্টারন্যাশনাল পূর্বে জানিয়েছিল, বিমান হামলা শুরু হওয়ার পরপরই খামেনিকে উত্তর তেহরানের লাভিজানের একটি ভূগর্ভস্থ বাঙ্কারে স্থানান্তরিত করা হয়েছে। তার ঘনিষ্ঠ পরিবার, যার মধ্যে মোজতবাও রয়েছেন, তারাও এই সুবিধায় আছেন। 

বাংলা৭১নিউজ/এবি

Tag :

ভগ্নস্তূপের ওপর দাঁড়িয়ে রাষ্ট্র পুনর্গঠনের কাজ করছে সরকার

নিউইয়র্ক টাইমসের প্রতিবেদন সম্ভাব্য উত্তরসূরির নাম ঘোষণা করেছেন খামেনি

আপডেট সময় ১১:৪১:২৩ অপরাহ্ন, শনিবার, ২১ জুন ২০২৫