রবিবার, ২৮ জুন ২০২৬, ০৭:২৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
নতুন অর্থবছরই তিস্তা মহাপরিকল্পনার স্টাডি শেষ করে বাস্তবায়ন শুরু ইউরোপজুড়ে রেকর্ড ভাঙা তাপপ্রবাহ, ফ্রান্সে ১ হাজার মানুষের মৃত্যু প্রধানমন্ত্রীর আয়োজনে সংসদ ভবনে শিক্ষার্থীদের মধ্যাহ্নভোজ প্রধানমন্ত্রীর উপদেষ্টার সঙ্গে জলবায়ু প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ করমুক্ত আয়সীমা ৬ লাখ টাকা করার প্রস্তাব নুরুল হক নুরের জলবায়ু স্থিতিস্থাপক সমাজ গড়তে নারীর ক্ষমতায়ন অপরিহার্য : সমাজকল্যাণ মন্ত্রী বাজেট নিয়ে বিরোধীদলের সমালোচনা আমলে নিচ্ছি না : সড়কমন্ত্রী জুলাই আন্দোলনের মাস্টারমাইন্ড একক কেউ নন, ১৮ কোটি মানুষ: বিরোধীদলীয় নেতা মহাকাশ গবেষণায় আধুনিক ও স্বনির্ভর প্রতিষ্ঠান গড়ার নির্দেশ প্রধানমন্ত্রীর সাবেক কমিশনার হাবিবসহ ৩ আসামির মৃত্যুদণ্ড

সাউথ আফ্রিকায় ডাকাতের গুলিতে প্রাণ হারালেন নড়িয়ার বিল্লাল

শরীয়তপুর প্রতিনিধি:
  • আপডেট সময় শনিবার, ২১ জুন, ২০২৫
  • ৭৮ বার পড়া হয়েছে

সাউথ আফ্রিকার কেপটাউনের একটি দোকানে ডাকাতি শেষে সন্ত্রাসীর গুলিতে দুই বাংলাদেশি নিহত হয়েছেন। এদের মধ্যে বিল্লাল হোসেন (৩৮) নামে একজন শরীয়তপুরের। তিনি নড়িয়া উপজেলার চামটা ইউনিয়নের দিনারা এলাকার সিরাজ শিকদারের মেজো ছেলে।

শনিবার (২১ জুন) সকালে এ তথ্য জানিয়েছে তার পরিবার। এর আগে বৃহস্পতিবার রাতে সাউথ আফ্রিকার কেপটাউনে একটি ব্যবসা প্রতিষ্ঠানে এ হত্যাকাণ্ড ঘটে। 

পরিবার জানায়, পরিবারের স্বচ্ছলতা ফেরাতে ৯ বছর আগে সাউথ আফ্রিকা পাড়ি জমান দিনারা এলাকার বিল্লাল হোসেন। তিনি কেপটাউনের একটি ব্যবসা প্রতিষ্ঠানে কর্মচারী হিসেবে চাকরি করতেন। সাউথ আফ্রিকার সময় অনুযায়ী বৃহস্পতিবার রাতে সেই প্রতিষ্ঠানে প্রবেশ করে ডাকাত দল। এসময় তারা নগদ টাকা এবং মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে যাওয়ার সময় গুলি চালালে ঘটনাস্থলেই প্রাণ হারায় বিল্লাল হোসেন ও তার আরেক সহকর্মী কিশোরগঞ্জ জেলার এমদাদুল হক।

গ্রাম পুলিশ জাফর ইকবাল বলেন, ‘‘বিল্লাল খুবই ভালো ছেলে ছিলো। তারা ৩ ভাইয়ের মধ্যে বড় ভাই আলাদা থাকেন। আর ছোট ভাই শারীরিক প্রতিবন্ধী। বিল্লালের টাকায় তার পরিবার চলতো। এই ঘটনার পর পরিবারটি অসহায় হয়ে পড়েছে।’’  

নিহতের বাবা সিরাজ শিকদার বলেন, ‘‘এভাবে আমার ছেলে মারা যাবে মেনে নিতে পারছি না। আমরা এখন কীভাবে বাঁচবো। আমার ছেলের মুখটা শেষ বারের মতো দেখতে চাই।’’

এ ব্যাপারে নড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমিনুল ইসলাম বুলবুল বলেন, ‘‘আমরা পরিবারটির খোঁজ খবর নিবো। মরদেহ ফিরিয়ে আনতে সব ধরনের সহযোগিতা করা হবে। এছাড়াও ক্ষতিগ্রস্ত পরিবারটির পাশে উপজেলা প্রশাসন থাকবে।’’

বাংলা৭১নিউজ/এসএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com