রবিবার, ২৮ জুন ২০২৬, ০৭:২৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
নতুন অর্থবছরই তিস্তা মহাপরিকল্পনার স্টাডি শেষ করে বাস্তবায়ন শুরু ইউরোপজুড়ে রেকর্ড ভাঙা তাপপ্রবাহ, ফ্রান্সে ১ হাজার মানুষের মৃত্যু প্রধানমন্ত্রীর আয়োজনে সংসদ ভবনে শিক্ষার্থীদের মধ্যাহ্নভোজ প্রধানমন্ত্রীর উপদেষ্টার সঙ্গে জলবায়ু প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ করমুক্ত আয়সীমা ৬ লাখ টাকা করার প্রস্তাব নুরুল হক নুরের জলবায়ু স্থিতিস্থাপক সমাজ গড়তে নারীর ক্ষমতায়ন অপরিহার্য : সমাজকল্যাণ মন্ত্রী বাজেট নিয়ে বিরোধীদলের সমালোচনা আমলে নিচ্ছি না : সড়কমন্ত্রী জুলাই আন্দোলনের মাস্টারমাইন্ড একক কেউ নন, ১৮ কোটি মানুষ: বিরোধীদলীয় নেতা মহাকাশ গবেষণায় আধুনিক ও স্বনির্ভর প্রতিষ্ঠান গড়ার নির্দেশ প্রধানমন্ত্রীর সাবেক কমিশনার হাবিবসহ ৩ আসামির মৃত্যুদণ্ড

দুদিনেও মেরামত হয়নি বেইলি ব্রিজ, পুরোপুরি যোগাযোগ বিচ্ছিন্ন

পিরোজপুর প্রতিনিধি:
  • আপডেট সময় শনিবার, ২১ জুন, ২০২৫
  • ১১১ বার পড়া হয়েছে

পিরোজপুরের ইন্দুরকানীতে ভেঙে পড়া বেইলি ব্রিজটি এখনো মেরামত করা হয়নি। ফলে দুদিন ধরে কলারন-সন্যাসী-মোরেলগঞ্জ-মোংলা-শরণখোলা রুটসহ একাধিক এলাকার সঙ্গে সড়ক যোগাযোগ সম্পূর্ণরূপে বিচ্ছিন্ন হয়ে আছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন এলাকাবাসী। সব থেকে বেশি দুশ্চিন্তায় ৬ গ্রামের এইচএসসি পরীক্ষার্থীরা।
শনিবার (২১ জুন) দুপুর পর্যন্ত ডুবে যাওয়া বেইলি ব্রিজের প্লেটগুলো সরানো হলেও ট্রাকটি উদ্ধার করা যায়নি।
‎এর আগে শুক্রবার (২০ জুন) ভোরে ইন্দুরকানী উপজেলার চন্ডিপুর মালবাড়ী এলাকায় বেইলি ব্রিজ ভেঙে একটি কয়লা বোঝাই ট্রাক খালে পড়ে যায়।
এলাকাবাসীর অভিযোগ, ব্রিজটি দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ থাকলেও নেওয়া হয়নি মেরামতের উদ্যোগ। ফলে এখন চরম দুর্ভোগের শিকার তারা।
স্থানীয় বাসিন্দা মো. মিরাজ বলেন, ব্রিজের অপর পাশে চন্ডিপুর ইউনিয়নের ৬টি গ্রামের বাসিন্দাদের প্রয়োজনীয় কাজ করতে এপারে আসতে হয়। ব্রিজ ভেঙে যাওয়ার কারণে এই এলাকার হাজার হাজার মানুষ এখন ভোগান্তির মধ্যে রয়েছেন। পাশাপাশি ওপারে শিক্ষার্থী আছেন, যাদের ২৬ জুন এইচএসসি পরীক্ষা। তাদের পরীক্ষা দিতে এপারে আসতে হবে। ফলে তারা সব থেকে বেশি দুশ্চিন্তায় আছেন।

‎এইচএসসি পরীক্ষার্থী মো. সাদমান বলেন, ২৬ জুন আমাদের বাংলা পরীক্ষা। ব্রিজটি এর আগে মেরামত করা না হলে অনেক ক্ষতি হয়ে যাবে।

পিরোজপুর সড়ক ও জনপদের বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী টিএম রাজিমুল আলীম রাজু বলেন, আমরা এরই মধ্যে বেইলি ব্রিজটির ভাঙা ও পানিতে ডুবে থাকা প্লেট ও পাত সরানোর কাজ করছি। তবে ট্রাকটি এখনো উদ্ধার করা সম্ভব হয়নি। আশা করি এক সপ্তাহের মধ্যে ব্রিজটি মেরামত করা সম্ভব হবে।

বাংলা৭১নিউজ/এসএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com